ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগে অনাস্থা

পিরোজপুর প্রতি‌নি‌ধি

সারাবাংলা

পিরোজপুরের ইন্দুরকানীতে ১নং পাড়েরহাট ইউপিচেয়ারম্যানের বিরুদ্ধে দূর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা, আইন ও বিধি বহির্ভূত কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে অনাস্থা

2024-08-17T15:26:09+00:00
2024-08-17T15:26:09+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগে অনাস্থা
পিরোজপুর প্রতি‌নি‌ধি
প্রকাশ: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪, ৩:২৬ পিএম   (ভিজিট : ২৩৩)
X

পিরোজপুরের ইন্দুরকানীতে ১নং পাড়েরহাট ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দূর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা, আইন ও বিধি বহির্ভূত কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে অনাস্থা প্রস্তাব এনে তার শাস্তি দাবী করেছেন।

পরিষদের ১০ ইউপি সদস্য। তারা চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান তালুকদার শাওন এর বিরুদ্ধে জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রনালয়ে ২৬টি লিখিত অভিযোগ করেছেন। 

লিখিত অভিযোগে তারা উল্লেখ করেন, প্যানেল চেয়ারম্যান নির্বাচন না করে সর্বকনিষ্ঠ ইউপি সদস্যকে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানের দায়িত্ব দেন। 

বিধিমালা লংঘন করে এককভাবে পরিষদের ক্ষমতার অপব্যবহার , পরিষদের সদস্যদের সাথে চরম দুর্ব্যবহার, অর্থ আত্মসাৎ, ইউপি সদস্যদের সম্মানি না দিয়ে নিজের কাছে গচ্ছিত রাখা, ব্যক্তিগত লোক দিয়ে বিভিন্ন প্রকল্প ও সহায়তা বন্টন, বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎ, রেইন ওয়াটার হার্ভেষ্টারের পানির ট্যাংকির জন্য অতিরিক্ত অর্থ আদায়, মৎস্যজীবীদের চাল বিতরণে অনিয়ম, জন্ম নিবন্ধন ফি, হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স বাবদ আদায়কৃত অর্থ পরিষদের একাউন্টে জমা না করে সচিবের সাথে যোগ সা‌জো‌সে ভুয়া বিল ভাউচার করে আত্মসাৎসহ নানা অভিযোগ ক‌রেন চেয়ারম‌্যা‌নের বিরু‌দ্ধে।

এ বিষয়ে জান‌তে পাড়েরহাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান তালুকদার শাওনকে মুঠোফোনে ও হোয়াটসআ্যপে একাধিক কল দিলেও তিনি রিসিভ করেননি।

ইন্দুরকানী উপজেলা নির্বাহী অ‌ফিসার আবুবকর সিদ্দীকী বলেন, আমি এ ধরনের একটা অভিযোগ পেয়েছি। এর সত্যতা যাচাইয়ের জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে আহবায়ক এবং সমাজসেবা ও জনস্বাস্থ্য কর্মকর্তাদেরকে সদস্য করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছি। কমিটির তদন্ত রিপোর্ট পেলে উর্ধতন কর্মকর্তার কাছে রিপোর্ট পাঠানো হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy