শেরপুরে ১৩ দিনেও দেখা মেলেনি আ:লীগ নেতাকর্মীদের

শেরপুর জেলা প্রতিনিধি

সারাবাংলা

গত ৫ আগষ্ট ছাত্র-জনতা আন্দোলনের অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের

2024-08-17T15:46:39+00:00
2024-08-17T15:46:39+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শেরপুরে ১৩ দিনেও দেখা মেলেনি আ:লীগ নেতাকর্মীদের
শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪, ৩:৪৬ পিএম   (ভিজিট : ৩০৪)
X

গত ৫ আগষ্ট ছাত্র-জনতা আন্দোলনের অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান  সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এর পর থেকে ১৩ দিন পার হয়ে গেলেও আজ পর্যন্ত দেখা মেলেনি শেরপুরে  আ:লীগের নেতাদের। 

পালন হয়নি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী তথা ১৫ আগষ্ট শোক দিবস। এখনো পর্যন্ত প্রকাশ‍্যে কোন নেতা কর্মী কাউকে দেখা যায়নি।আওয়ামী লীগ সরকার পতনের সাথে সাথে গাঁ ঢাকা দিয়েছে এসব  নেতাকর্মীরা।

জানা যায়, বৈষম্য বিরোধীছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট প্রশাসনের গাড়ী চাপায় ও আওয়ামীলীগের নেতাকর্মীদের গুলিতে ৫ জন শিক্ষার্থীর হত্যার ঘটনায় স্বজনরা বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন।

শিক্ষার্থী সবুজ হত্যা মামলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শেরপুর-১ আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য ছানুয়ার হোসেন ছানু, শেরপুর-৩ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবীর রুমানসহ দুটি মামলায় অজ্ঞাতনামাসহ  ৮শ জনকে আসামী করা হয়েছে। তবে এসব মামলায় এখনও কেউ গ্রেফতার হয়নি।

ফলে শেরপুর সদর উপজেলার পৌরসভা ও ১৪ টি ইউনিয়নের কোথাও গোপনে বা প্রকাশ্যে ১৫ আগষ্ট শোক সভা তথা শোক দিবস পালন করতেও  দেখা যায়নি।

জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক ও সাধারন সম্পাদক শেরপুর ১ আসনের সাবেক এমপি ছানুয়ার হোসেন ছানুসহ শেরপুরের শীর্ষ নেতারা আত্ব গোপনে রয়েছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।জেলা আ:লীগের কয়েকজন দায়িত্ব শীল নেতাকে মোবাইলে পাওয়া গেলেও তারা এবিষয়ে বক্তব্য দিতে রাজি হয়নি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy