ফেনীতে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের পরিবারের পাশে বিএনপি নেতা

ফেনী প্রতিনিধি

সারাবাংলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গত ৪ আগস্ট ফেনীর মহিপালে আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে নিহত ৫ জন

2024-08-17T16:48:23+00:00
2024-08-17T16:48:23+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ফেনীতে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের পরিবারের পাশে বিএনপি নেতা
ফেনী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪, ৪:৪৮ পিএম   (ভিজিট : ১৫৯)
X

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গত ৪ আগস্ট ফেনীর মহিপালে আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে নিহত ৫ জন ছাত্রের পরিবারকে বিএনপির কেন্দ্রিয় কমিটির নির্বাহী সদস্য আবদুল লতিফ জনির পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়।

শনিবার (১৭ আগস্ট) সকালে প্রথমে দাগনভূঞা উপজেলা জায়লস্কর ইউনিয়নের নিহত সারোয়ার জাহান মাসুদের কবর জিয়ারত করেন এবং তার পিতার হাতে অনুদানের অর্থ প্রদান করেন। এরপরে ফেনী সদর পাঁচগাছিয়া এলাকার নিহত ওয়াকিল আহমেদ শিহাব,সোনাগাজাীর সদর ইউনিয়নের  আঃ গনি বোরহান, উপজেলার কঠিরহাট মান্দারীর জাকির হোসেন শাকিব ও চরচান্দিয়ার মাহমুদুল হাসানের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় আবদুল লতিফ জনি বলেন, দীর্ঘ প্রায় দেড় যুগ ধরে স্বৈরশাসনের অবসান ঘটিয়েছে ছাত্রসমাজ। তাদের আত্মত্যাগের বিনিময়ে স্বৈরাচারমুক্ত হল বাংলাদেশ।

এ পর্যন্ড যারা নিহত হয়েছেন তাদের দায় কোন ভাবে সাবেক স্বৈরাচার শাসক এঠাতে পারেনা। বাংলাদেশের ইতিহাসে নিকৃষ্টতম হত্যার ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা আহবান ব্যাক্ত করেন এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার,যুগ্ন, আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক,যুগ্ন আহবায়ক ইয়াকুব নবী,যুগ্ন আহবায়ক আনোয়ার পাটোয়ারী, দাগনভূঞা উপজেলা বিএনপির নেতা বাহাদুর, এমদাদ হোসেন সাইফুল, মৎস ও পশু বিষয়ক সম্পাদক,
ফেনী জেলা যুবদলে সাবেক যুগ্ন আহবায়ক জাফর আহমেদ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, সোনাগাজী উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক মোতাফিজুর রহমান, ৭ নং সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপির নেতা মোজাম্মেল হোসেন মাসুদ, রাসেল পাটোয়ারী সহ অনেকে, দাগন ভূঞা উপজেলা ছাত্রদল, ইন্জিনিয়ার খুরশিদ আলম জাবেদ, যুগ্ম আহবায়ক, দাগন ভূঞা উপজেলা যুবদল, যুগ্ন আহবায়ক, ইকবাল হোসেন সুমন,
উপজেলা, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক, রুহুল আমিন সহ অনেকে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy