ছাত্র-জনতা বাংলাদেশের কলুষিত রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে: মঈন খান

নরসিংদী প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশের নতুন প্রজন্মের ছাত্র-জনতা বাংলাদেশের তথাকথিত কলুষিত রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে। তার প্রতিবাদ করার জন্য এ তাহমিদ রাজপথে তার

2024-08-17T17:00:34+00:00
2024-08-17T17:00:34+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ছাত্র-জনতা বাংলাদেশের কলুষিত রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে: মঈন খান
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪, ৫:০০ পিএম   (ভিজিট : ২৭৯)
X

বাংলাদেশের নতুন প্রজন্মের ছাত্র-জনতা বাংলাদেশের তথাকথিত কলুষিত রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে। তার প্রতিবাদ করার জন্য এ তাহমিদ রাজপথে তার তাজা রক্তে ঢেলে দিয়ে শহীদ হয়েছে। 

শনিবার (১৭ আগস্ট) সকালে নরসিংদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত তাহমিদ ভূঁইয়ার কবর জিয়ারতকালে তিনি এসব কথা বলেন।  

তিনি আরও বলেন, যে আওয়ামী লীগ নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি বলে দাবি করে, যে আওয়ামী লীগ স্বাধীনতার ধারক বলে দাবি করে, সেই আওয়ামী লীগ যখন বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে, এক নায়কতন্ত্র কায়েম করে, বছরের পর বছর বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে, অন্যদিকে বাংলাদেশের ন্যায় নীতিকে ক্ষুণ্ন করেছে।  

ড. মঈন খান তাহমিদের গ্রামের বাড়ি নরসিংদীর চিনিশপুরের পারিবারিক কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং তাহমিদের বাবার হাতে নগদ অর্থ তুলে দেন। 

এছাড়া নরসিংদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত পলাশের আমজাদ হোসেনের কবর জিয়ারত ও নিহতের পরিবারের হাতে নগদ আর্থিক সহযোগিতা প্রদান করেন ড. আব্দুল মঈন খান। 

এ সময় পলাশ উপজেলা বিএনপির সভাপতি এরফান আলী, সাধারণ সম্পাদক সাইফুল হক, নরসিংদী জেলা যুবদল সাধারণ সম্পাদক হাসানুজ্জামান, পলাশ উপজেলা যুবদলের সভাপতি নিছার আহমেদ খান ও সাবেক ভাইস চেয়ারম্যান আলম মোল্লাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।   






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy