জেলা আ: লীগের সম্পাদক মুজিবসহ ১৫০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

কক্সবাজার প্রতিনিধি

সারাবাংলা

দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে কক্সবাজারে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিলে গুলি করে হত্যার দায়ে সাবেক সংসদ

2024-08-17T17:44:51+00:00
2024-08-17T18:26:33+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
জেলা আ: লীগের সম্পাদক মুজিবসহ ১৫০ জনের বিরুদ্ধে হত্যা মামলা
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪, ৫:৪৪ পিএম  আপডেট: ১৭.০৮.২০২৪ ৬:২৬ পিএম  (ভিজিট : ২৮২)
X

দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে কক্সবাজারে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিলে গুলি করে হত্যার দায়ে সাবেক সংসদ সদস্য হুইপ ও জেলা আ:লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ ১২ জনের নাম উল্লেখ করে ১৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

শনিবার রাতে কক্সববাজার সদর মডেল থানার এসআই সেলিম বাদি হয়ে এই মামলা দায়ের করেন।

এই মামলার আসামি সবাই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। মামলায় গেল ৪ আগষ্ট কোটা সংস্কার আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল করছিল। মিছিল শেষে যখন তারা ফিরে যাচ্ছিল তখন শহরের গুনগাছ তলায় শান্তিপুর্ণ মিছিল হামলা ও গুলি চালানোর অভিযোগ করা হয়েছে।

আসামিদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন, কক্সবাজার ৩ আসনের সাবেক  সংসদ সদস্য ও হুইপ সাইমুম সরওয়ার কমল,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, কক্সবাজার পৌরসভার মেয়র মাহাবু্ুবুর রহমান চৌধুরী, কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন, সাধারণ সম্পাদক মারুফ আদনান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মঈন উদ্দিন, পৌর ছাত্রলীগ সভাপতি হাসান তারেক, ইসতিয়াক আহমেদ জয়, খুরুশকুল ইউনিয়নের চেয়ারম্যান শাহাজান ছিদ্দীকী ও কাউন্সিল সালাউদ্দিন সেতুসহ ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা ১০০/১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করার হয়েছে।

মামলার বাদি কক্সসবাজার সদর মডেল থানার এস.আই সেলিম তার করা এজাহারে উল্লেখ করেন, গেল ৪ আগষ্ট কোটা সংস্কার আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল করছিল। মিছিল শেষে যখন তারা ফিরে যাচ্ছিল তখন শহরের গুনগাছ তলায় শান্তিপুর্ণ মিছিল হামলা ও গুলি চালায় উল্লেখিত বাদী ও আরো ১শ'দেড়শো জন। এই ঘটনায় একজন মারা যায়।

এ মামলার বিষয়টি নিশ্চিত করেন, কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রকিবুজ্জামান।

তিনি জানান, শুক্রবার রাত ১২টার দিকে এজাহার পাই। শনিবার ১৫০ জনের বিরুদ্ধে মামলা রেকর্ড করা হয়েছে। এখনো কোন আসামী গ্রেপ্তার করা হয়নি।তাদের গ্রেফতারের প্রক্রিয়া দিন






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy