নাটোরে সাবেক এমপি শিমুলসহ আ.লীগের ৬২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নাটোর প্রতিনিধি

সারাবাংলা

নাটোরে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলসহ আওয়ামী লীগের ৬২ নেতা-কর্মীর

2024-08-17T19:24:53+00:00
2024-08-17T19:24:53+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নাটোরে সাবেক এমপি শিমুলসহ আ.লীগের ৬২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪, ৭:২৪ পিএম   (ভিজিট : ১৬৯)
X

নাটোরে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলসহ আওয়ামী লীগের ৬২ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) বিকেলে নাটোর সদর থানায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান শাহীন ও জেলা যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম আফতাব বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, চলতি বছরের ১৩ মার্চ শিমুলের নেতৃত্বে আওয়ামী লীগের নেতা-কর্মীরা নগরীর ফুলবাগান এলাকায় দেওয়ান শাহীনের ওপর হামলা চালালে তিনি গুরুতর আহত হন। এ মামলায় শিমুলসহ ৩৬ জনকে আসামি করা হয়েছে।

দ্বিতীয় মামলাটি গত বছরের ২৯ ডিসেম্বর সাইফুল ইসলাম আফতাবকে সরকারবিরোধী আন্দোলন দমন করার প্রচেষ্টায় আওয়ামী লীগ কর্মীরা গুলি করেছিল। এ অভিযোগে আফতাব সাবেক এমপি শিমুলসহ ২৬ জনের নাম উল্লেখ করেছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy