ভারতে চিকিৎসক ধর্ষণের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাবাংলা

ভারতের পশ্চিমবঙ্গের আরজি কর মেডিকেল কলেজের নারী চিকিৎসক মৌমিতাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে

2024-08-17T19:27:18+00:00
2024-08-17T19:27:18+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ভারতে চিকিৎসক ধর্ষণের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪, ৭:২৭ পিএম   (ভিজিট : ১৪৯)
X

ভারতের পশ্চিমবঙ্গের আরজি কর মেডিকেল কলেজের নারী চিকিৎসক মৌমিতাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। 

এ সময় শিক্ষার্থীরা দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বেচ্ছাসেবক মকবুল আহমেদ মারুফ, শাহ আলম পালোয়ান, মেহেরুন্নেসা মুনিয়া প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন, বাংলাদেশে ছাত্র আন্দোলনের সময় প্রতিবেশী দেশ ভারতের শিক্ষার্থীরা সমর্থন জুগিয়েছিল। তাই নৈতিক ও মানবিক কারণে এমন একটি হত্যাকান্ডের ঘটনায় তাদের পাশে দাঁড়ানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy