ছাত্র আন্দোলনে গুলি বিদ্ধ নাঈম বিনা চিকিৎসায় বিছানায় কাতরাচ্ছে

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

সারাবাংলা

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুলি বিদ্ধ হয়ে নাঈম ভাণ্ডারিয়ায় বিনা চিকিৎসায় বিছানায় কাতরাচ্ছে।গত

2024-08-18T17:41:07+00:00
2024-08-18T17:41:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ছাত্র আন্দোলনে গুলি বিদ্ধ নাঈম বিনা চিকিৎসায় বিছানায় কাতরাচ্ছে
ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ আগস্ট, ২০২৪, ৫:৪১ পিএম   (ভিজিট : ২০১)
X

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুলি বিদ্ধ হয়ে নাঈম ভাণ্ডারিয়ায় বিনা চিকিৎসায় বিছানায় কাতরাচ্ছে। 

গত ৫ আগষ্ট পুলিশের ছররা গুলিতে তার ডান পা ঝাজড়া হয়ে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জায়গা না হওয়ায় তাৎক্ষনিকভাবে সাধারণ ছাত্ররা তাকে রাজধানীর সুগন্ধা হাসপাতালে ভর্তি করে এবং নিজেরাই দুই ব্যাগ রক্ত দিয়ে তাকে বাঁচিয়ে তোলেন। ১শ ৫০টির মত ছররার কনা তার শরীর থেকে বের করা হয়। 

দুই দিন পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অর্থাভাবে রাজধানীতে চিকিৎসা করাতে না পেরে তার স্বজনরা তাকে গত ৮ আগষ্ট  বাড়ীতে নিয়ে যান। বর্তমানে এ যুবক ভাণ্ডারিয়া উপজেলার লক্ষিপুরা মহল্লার বটতলা সংলগ্ন তার নিজ বাড়ীতে প্রচন্ড যন্ত্রণায় এবং শ্বাস কষ্ট নিয়ে বিছানায় কাতরাচ্ছে।  বসতে পর্যন্ত পারছেননা।

তার বড় ভাই ফিরোজ সিকদার জানান, অর্থাভাবে তাকে হাসপাতালে রেখে চিকিৎকরাতে পারছেন না। চিকিৎসক বলেছেন, তার শরীরে এখনও অনেক সররা গুলির গুড়া রয়েছে। সব বের করতে গেলে তা ডান পা দিয়ে আর কাজ হবে না। 

বর্তমানে তার উন্নত চিকিৎসা প্রয়োজন। তার ভাইকে নিয়ে তিনি এখন কোথায় যাবেন? তার শিক্ষকসহ স্থানীয় তাকে দেখতে অনেকেই কার বাড়ীতে যান এ সময় সমবেদনা জানানো ছাড়া কারোর কিছুই করার নেই বলে জানান। 

আহত নাঈমের স্বজনরা অন্তবর্তীকালিন সরকার প্রধানের দাবী, একটি তাজা প্রাণ ঝড়ে যাওয়ার পূর্বে সরকারি সহায়তায় তার চিকিৎসা ভার নেয়া হোক।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy