শিক্ষার্থীদের তোপের মুখে ঈশ্বরদীতে মহিলা ভাইস চেয়ারম্যানের পদত্যাগ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হলেন পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী।তাঁকে নিজ

2024-08-18T18:27:55+00:00
2024-08-18T18:27:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিক্ষার্থীদের তোপের মুখে ঈশ্বরদীতে মহিলা ভাইস চেয়ারম্যানের পদত্যাগ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ আগস্ট, ২০২৪, ৬:২৭ পিএম   (ভিজিট : ২০৪)
X

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হলেন পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী। 

তাঁকে নিজ কার্যালয়ে পেয়ে পদত্যাগ করতে বাধ্য করেন শিক্ষার্থীরা। ১৮ আগস্ট রোববার দুপুরে এই ঘটনা ঘটে।  

বিভিন্ন সূত্রে জানা গেছে, আতিয়া ফেরদৌস কাকলীর পদত্যাগের দাবিতে আজ সকালে উপজেলা পরিষদে অবস্থান কর্মসূচি করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

তাঁর বিরুৃদ্ধে শিক্ষার্থীদের অভিযোগ ছিল ৪ আগস্ট থেকে শিক্ষার্থীদের আন্দোলনের বিরোধিতা করেছিলেন সে। এ সময় তাঁরা কাকলীর পদত্যাগ দাবি করেন, এ নিয়ে কিছু স্লোগানও দেয় তারা। এরপর তাঁকে ইউএনও এর কার্যালয়ে নিয়ে যায় তাঁরা। এরপর পদত্যাগ করেন কাকলী।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাশ, কয়েকজন সেনা সদস্য ও শিক্ষার্থী তাসনিম মাহবুব প্রাপ্তি, আসিফুল ইসলাম জারিফ, আবির হোসাইন, ফজলে রাব্বি সিয়াম, মুমতাহিন এলিন উপস্থিত ছিলেন। 

রোববার বিকেলে পদত্যাগের বিষয়টি ইউএনও সুবীর কুমার দাশ সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তিনি বলেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy