৬০টি অস্ত্রসহ ৪০০০ রাউন্ড গুলি র‍্যাবের নিকট হস্তান্তর

নরসিংদী প্রতিনিধি

সারাবাংলা

র‌্যাব -১০ থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করে নরসিংদী সেনাবাহিনী ক্যাম্প থেকে ৬০টি অস্ত্রসহ ৪০০০ রাউন্ড গুলি র‌্যাবের

2024-08-19T15:40:38+00:00
2024-08-19T16:09:37+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
৬০টি অস্ত্রসহ ৪০০০ রাউন্ড গুলি র‍্যাবের নিকট হস্তান্তর
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪, ৩:৪০ পিএম  আপডেট: ১৯.০৮.২০২৪ ৪:০৯ পিএম  (ভিজিট : ২২০)
X

র‌্যাব -১০ থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করে নরসিংদী সেনাবাহিনী ক্যাম্প থেকে ৬০টি অস্ত্রসহ ৪০০০ রাউন্ড গুলি র‌্যাবের নিকট হস্তান্তর করা হয়। সোমবার (১৯ আগস্ট) সকালে নরসিংদীর সেনা ক্যাম্পে এই হস্তান্তরের আয়োজন করা হয়।

গত ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়িস্থ র‌্যাব -১০ কার্যালয় থেকে লুট হওয়ার সময় সেনাবাহিনী কর্তৃক উদ্ধার হওয়া বিভিন্ন রকমের ৬০ আগ্নেয়াস্ত্রসহ চার হাজার রাউন্ড গুলি র‍্যাবের কাছে হস্তান্তর করেছে সেনা বাহিনী।

র‌্যাব -১০ এর এএসপি সোহেলের কাছে এসব অস্ত্র ও গোলা বারদ হস্তান্তর করেন নরসিংদীর ক্যাম্পের দায়িত্বে নিয়োজিত (২৮ ই বেঙ্গল) লে. কর্ণেল মোহাম্মদ ফাহিম মাহবুব। 

সেনা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়িস্থ র‌্যাব -১০ এর কার্যালয় থেকে লুট করার সময় সেনা বাহিনীর ২৮ বেঙ্গলের নেতৃত্বে নাইনমিমি পিকে ১৭টি, এসএমজি ৬টি, শর্টগান ১৬টিসহ বিভিন্ন মডেলের ৬০টি আগ্নেয়াস্ত্র এবং বিভিন্ন কেটাঘরির চার হাজার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আজ সেসব অস্ত্র র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়। 









Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy