ফরিদপুরে কাউন্সিলরদের পদত্যাগসহ ১০ দফা দাবিতে পদযাত্রা

ফরিদপুর প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরে ছাত্র জনতার উদ্যোগে পৌর মেয়র ও কাউন্সিলরদের পদত্যাগ সহ ১০ দফা দাবিতে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।পদযাত্রাটি সরকারী রাজেন্দ্র

2024-08-19T15:48:35+00:00
2024-08-19T15:48:35+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
ফরিদপুরে কাউন্সিলরদের পদত্যাগসহ ১০ দফা দাবিতে পদযাত্রা
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪, ৩:৪৮ পিএম   (ভিজিট : ১২৩)
X

ফরিদপুরে ছাত্র জনতার  উদ্যোগে পৌর মেয়র ও কাউন্সিলরদের পদত্যাগ সহ ১০ দফা দাবিতে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 

পদযাত্রাটি সরকারী রাজেন্দ্র কলেজ হতে  শহর প্রদক্ষিন শেষে পৌরসভা কার্যালয়ে এসে শেষ হয়। এসময় ‌ সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন আবরার নাদিম ইতু,  মোঃ সোহেল, মোহাম্মদ মেহেদী , কাজী রিয়াজ , মোহাম্মদ সিফাত , মেহেদী হাসান হৃদয়, প্রমুখ। ‌ 

সভায় বক্তারা পৌর মেয়র অমিতাভ বোসের বিগত দিনের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন ‌ তারা বলেন পৌর মেয়র একজন মাতাল । তিনি দুর্নীতিবাজ ‌ বৈষম্য বিরোধী আন্দোলনের সময়  তার নেতৃত্বে ‌ ছাত্র সমাজের উপর অত্যাচার করা হয়েছিল।  তিনি ফরিদপুর পৌরসভা কে দুর্নীতির আখরায় পরিণত করেছেন ।  শুধু তিনি  একা নন দুর্নীতির সাথে ফরিদপুর পৌরসভার কর্মকর্তারা জড়িত। গত বছরগুলোতে ‌ তিনি ‌ কোথায় কি উন্নতি করেছেন তা আমরা খতিয়ে দেখব।  

পৌরসভার সকল কর্মকর্তাবৃন্দ যারা দুর্নীতি করেছেন তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। এবং অবশ্যই বিচারের আওতায় আনা হবে।  উনি রাতের ভোটে নির্বাচিত হয়েছেন। জনগণকে ভোট দিতে হয়নি।  আর তিনি ক্ষমতায় বসে ‌ পৌরসভা কে ইচ্ছামতো ব্যবহার করেছেন।  একই সাথে ‌ যে সমস্ত কাউন্সিলর বৃন্দ ‌ তাকে সহযোগিতা করেছেন ‌ তাদের ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে। জনগণ একটা মাতালকে পৌরসভার মেয়র হিসেবে দেখতে চায় না। 

অবিলম্বে এই মেয়রের অপসারণ করো না হলে আগামীতে আরো বড় ধরনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে ‌ তারা জানান।  এর আগে ‌ ফরিদপুর পৌরসভা মেয়রের  কক্ষে প্যানেল মেয়রের পক্ষে  কাউন্সিলরদের পক্ষে ‌ তালা লাগিয়ে দেয়া হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy