টঙ্গীতে থানা ফটকে ট্রাকে আগুন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে থানা ফটকের পাশে ডাম্পিং করা একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পরপরই থানার মূল ফটক

2024-08-19T15:57:24+00:00
2024-08-19T15:57:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে থানা ফটকে ট্রাকে আগুন
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪, ৩:৫৭ পিএম   (ভিজিট : ৩০৬)
X

গাজীপুরের টঙ্গীতে থানা ফটকের পাশে ডাম্পিং করা একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  আগুন লাগার পরপরই থানার মূল ফটক বন্ধ করে দেয়া হয় ও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।  সোমবার সকালে টঙ্গী পূর্ব থানা ফটকের পাশে এই ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, সোমবার সকালে থানা গেটের সামনে একটি ডাম্পিং করা ট্রাকে (নং ঢাকা মেট্রো ট- ১৮-২২৪৪) আগুন লাগে।  পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিভায়। ততক্ষণে ট্রাকের সামনের অংশ পুড়ে যায়।  তবে কিভাবে আগুন লেগেছে তা কেউ বলতে পারেনি।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার জানান, টঙ্গী পূর্ব থানার সামনে আগুন লাগার খবর পেয়ে পৌনে আটটার দিকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। 
 
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ রাফিউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুন কিভাবে লেগেছে তা এখনো জানা যায়নি।  এ বিষয়ে তদন্ত চলছে।








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy