শ্রীপুর পৌর মেয়রের পদত্যাগ দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের শ্রীপুর পৌরসভার মেয়র ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠকি সম্পাদক আনিছুর রহমানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল

2024-08-19T16:01:42+00:00
2024-08-19T16:01:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীপুর পৌর মেয়রের পদত্যাগ দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪, ৪:০১ পিএম   (ভিজিট : ২৬১)
X

গাজীপুরের শ্রীপুর পৌরসভার মেয়র ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠকি সম্পাদক আনিছুর রহমানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শ্রীপুর পৌরসভার সচেতন নাগরিক।  

সোমবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় শ্রীপুর পৌরসভা কার্যালয়ের সামনে সচেতন নাগরিকের ব্যানারে তারা মানববন্ধন করে।

এসময় বক্তব্য তারা বলেন, গত ২০ বছরে পৌর মেয়র আনিছুর রহমান দুর্নীতি-অনিয়ম, লুটতরাজ, টেন্ডারবাজির মাধ্যমে দুর্নীতি-অনিয়ম করে স্বৈরাচারের ন্যায় পৌরসভা পরিচালনা করছেন।  তারা বলেন যদি দলের মধ্যে মধ্যে থেকেও কোন দুর্ণিতীবাজ হয় তাদেরকেও ছাড় দেওয়া হবে না।  অপরকিল্পিত ড্রেনেজ ব্যবস্থা, যেখানে সেখানে ময়লা জমে থাকা, হোল্ডিং টেক্স, জন্ম-মৃত্যু সনদ, পানি সাপ্লাই, বিভিন্ন শিল্প কারখানা থেকে ঘুষ গ্রহণ করে ট্রেড লাইসেন্স দেওয়াসহ নানা অনিয়ম করে পৌসভাকে দুর্ণিতীর আখড়া হিসেবে পরিচিত করে ফেলেছে পৌরবাসীর কাছে।

পৌর যুবদলের নেতা সেলিম আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা বিএনপির সহ-কৃষি সম্পাদক শরীফ সিদ্দিকী, শ্রীপুর পৌর বিএনপির সহ-সভাপতি বিল্লাল হোসেন, যুগ্ন সম্পাদক টিপু সুলতান, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল বাতেন, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হোসেন, শ্রীপুর পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, শ্রীপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সোহেল ফকির, উপজেলা যুবদলের নেতা রাজীব হোসেন প্রমুখ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy