সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।সোমবার (১৯ আগস্ট) সকাল ১১ টার দিকে জেলা

2024-08-19T17:19:53+00:00
2024-08-19T17:19:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪, ৫:১৯ পিএম   (ভিজিট : ১২৫)
X

সিরাজগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। 

সোমবার (১৯ আগস্ট) সকাল ১১ টার দিকে জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা শেষে জেলা,উপজেলা ও থানা বিএনপি’র নেতা কর্মীদের নিয়ে সিরাজগঞ্জ শহরে সেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল আল কায়েস এর সভাপতিত্বে র‍্যালি ও আনন্দ মিছিল করা হয়েছে।

এছাড়াও জেলা বিএনপি কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ রুমানা মাহমুদ।  বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৮০ সালের এই দিনে দলের এই অঙ্গ সংগঠনটি প্রতিষ্ঠা করেন।  তাই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একদিনের কর্মসূচি গ্রহণ করেছে স্বেচ্ছাসেবক দল।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খাঁন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর আলম, জেলা বিএনপির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেস। 

আলোচনা সভা সঞ্চালনা করেন, জেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব মিলন হক রঞ্জু ও সিনিয়র যুগ্ম আহবায়ক আহসান হাবীব উজ্জ্বল।  এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপি সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, সিরাজগঞ্জ জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি মির্জা বাবু, সিরাজগঞ্জ সদর থানা বিএনপি সভাপতি রফিক ও সাধারণ সম্পাদক এ্যাড. নাজমুল, সিরাজগঞ্জ শহর বিএনপি সভাপতি সেলিম ভুইঞা ও সাধারণ সম্পাদক মুন্সি জাহিদ আলম, সিরাজগঞ্জ জেলা ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ প্রমূখ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy