নীলফামারীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নীলফামারী প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে নীলফামারীতে বনার্ঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।রবিবার দুপুরে জেলা

2024-08-19T17:24:38+00:00
2024-08-19T17:24:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নীলফামারীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪, ৫:২৪ পিএম   (ভিজিট : ১৩২)
X

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে নীলফামারীতে বনার্ঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

রবিবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আলমগীর  সরকার।

বক্তব্য রাখেন  জেলা বিএনপির সহ-সভাপতি মীর সেলিম ফারুক ও মোক্তার হোসেন, জেলা বিএনপি’র সহ-সাংগঠনিক  সম্পাদক রেদওয়ান বাবু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আখতারুজ্জামান জুয়েল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক লুৎফুল আলম চৌধুরী শুভ, জেলা শ্রমিকদলের সভাপতি নুর আলম।

জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম বাবলার সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক মোর্শেদ আযম।

পরে বনার্ঢ্য এক শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy