টঙ্গীতে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

টঙ্গীতে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে টঙ্গীর এরশাদ নগর ইএসডিও

2024-08-19T18:34:20+00:00
2024-08-19T19:21:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪, ৬:৩৪ পিএম  আপডেট: ১৯.০৮.২০২৪ ৭:২১ পিএম  (ভিজিট : ২৫২)
X

টঙ্গীতে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।  রোববার বিকেলে টঙ্গীর এরশাদ নগর ইএসডিও আইডিয়াল স্কুল প্রাঙ্গণে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থয়নে ও ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ৮টি হুইল চেয়ার, ২ জোড়া ক্র্যাচ, ৪টি শ্রবণ যন্ত্র এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। 

ইএসডিও নির্বাহী পরিচালক আব্দুল আলিমের সভাপতিত্বে ও কর্মসূচি সমন্বয়কারী আনোয়ার হোসেনের সঞ্চলনায় অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯, ৫০, ৫১ নম্বর ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর সেলিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিকল্প একাডেমির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক চাঁন মিয়া প্রধান ও নলেজ একাডেমীর প্রতিষ্ঠাতা আহমেদ আব্দুল কাদির।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy