জীবন বাঁচাতে ঘর ছাড়া শাহানাজ পারভিন

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনি

সারাবাংলা

লালমনিরহাটের হাতীবান্ধায় জমি সংক্রান্ত জেরে বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে খাদেমগং এর বিরুদ্ধে। গত ৫

2024-08-19T18:59:46+00:00
2024-08-19T19:06:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জীবন বাঁচাতে ঘর ছাড়া শাহানাজ পারভিন
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনি
প্রকাশ: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪, ৬:৫৯ পিএম  আপডেট: ১৯.০৮.২০২৪ ৭:০৬ পিএম  (ভিজিট : ৩৪৭)
X

লালমনিরহাটের হাতীবান্ধায় জমি সংক্রান্ত জেরে বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে খাদেমগং এর বিরুদ্ধে। গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পরপরেই হাতীবান্ধা উপজেলার সাধুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে ভুক্তভোগী শাহানাজ পারভিন জীবন বাঁচাতে ঘর ছাড়া। শাহানাজ পারভিন উপজেলার গড্ডিমারী ইউনিয়নের সাধুর বাজার এলাকার ছয়ানি নামক গ্রামের জামাল উদ্দিন মন্ডল ওরফে সাধুর মেয়ে। আর অভিযুক্তরা হলেন, একই এলাকার গড্ডিমারী ইউনিয়নের ১নং ওয়ার্ড সভাপতি খাদেম আলী, সদ্দাম হোসেন, জুলহাসেম মিয়া ও হুমায়ুন কবির। 

জানাগেছে, জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো ভুক্তভোগী শাহানাজ পারভিন ও তারই মামা খাদেম আলীর। এমন অবস্থায় গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগের পরপরই খাদেম আলী লোকজন নিয়ে শাহানাজ পারভিনের ঘরবাড়িতে হামলা এবং ভাঙচুর করে পুকুরের মাছ ধরে নিয়ে যায়। এ সময় শাহানাজ পারভিন তার স্বামী ও মেয়েকে নিয়ে জীবন বাঁচার তাগিদে পালিয়ে যান। এবং ভুক্তভোগী শাহানাজ পারভিন বাড়িতে এলে মেরে ফেলার হুমকি দেন তারা। 

এ বিষয়ে হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাফুজুর রহমান বলেন, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy