নৈরাজ্য ও চাঁদাবাজির জায়গা হবে না: মজনু

মো. সাদ্দাম হোসেন গনি, ফেনী

সারাবাংলা

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক ও ফেনী-০১ সংসদীয় আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু বলেছেন, আওয়ামী লীগের সেই

2024-08-19T19:32:44+00:00
2024-08-19T19:37:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নৈরাজ্য ও চাঁদাবাজির জায়গা হবে না: মজনু
মো. সাদ্দাম হোসেন গনি, ফেনী
প্রকাশ: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪, ৭:৩২ পিএম  আপডেট: ১৯.০৮.২০২৪ ৭:৩৭ পিএম  (ভিজিট : ১৬৫)
X


ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক ও ফেনী-০১ সংসদীয় আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু বলেছেন, আওয়ামী লীগের সেই পুরনো সন্ত্রাস, নৈরাজ্য ও চাঁদাবাজির আর জায়গা হবে না। মনে রাখতে হবে যারা এই নৈরাজ্যের পক্ষ নেবে তারা আওয়ামী লীগের দোসর। এতে বিএনপির কোনো নেতাকর্মীর সম্পৃক্ততা পেলে সাংগঠনিক কঠোর ব্যবস্থা নেয়া হবে- এটি দেশনায়ক তারেক রহমানের নির্দেশ।

সোমবার (১৯ আগস্ট)  ফেনীর ছাগলনাইয়া জিরো পয়েন্টে ছাত্র জনতার উপর গনহত্যার দায়ে স্বৈরাচারী শেখ হাসিনা ও  তার দোসরদের বিচারের দাবিতে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। মজনু বলেন, রক্তসমুদ্রে ইতিহাসের নিকৃষ্টতম স্বৈরাচারের পতন ঘটলেও বিজয় নস্যাত করতে দেশ বিদেশ থেকে ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারীদের বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। 

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের দমনপীড়নে বিএনপি নেতাকর্মীরা ১৫ বছর নিজ বাড়িতে ঘুমাতে পারেনি। মামলা দিয়ে হয়রানি করা হয়েছে বিএনপি নেতাকর্মীদের। পাশবিক নির্যাতন করা হয়েছে তাদের ওপর। কিন্তু আমরা আওয়ামী লীগ নেতাকর্মীদের কোন প্রকার ক্ষতি সাধন করিনি। তিনি বলেন, ছাত্র গণআন্দোলন নিছক কোনো আন্দোলন ছিল না, ১৫ বছরের পুঞ্জীভূত জনগণের তীব্র ক্ষোভের প্রতিফলন ঘটেছে গণবিপ্লবের মাধ্যমে। স্বৈরাচার হাসিনার পতনে জনগণের প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে, কিন্তু পরিপূর্ণ বিজয় অর্জিত হতে আরও পথ পাড়ি দিতে হবে।

উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব নুর আহমেদ মজুমদার এর সভাপতিত্বে সদস্য সচিব আলমগীর বিএ এর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপির নির্বাহী কমিটির সদস্য জালাল আহমেদ মজুমদার, আবু তালেব, ফেনী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক প্রফেসার এম এ খালেক, ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসীম, সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন খন্দকার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইদুর রহমান জুয়েল, জেলা ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন মামুন, পৌর বিএনপির আহবায়ক ইউনুস মজুমদার প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy