চিকিৎসাধীন পুলিশ সদস্যদের পাশে উপদেষ্টা ফারুক ই আজম

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেন, আহত পুলিশ

2024-08-19T20:14:33+00:00
2024-08-19T20:14:33+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চিকিৎসাধীন পুলিশ সদস্যদের পাশে উপদেষ্টা ফারুক ই আজম
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪, ৮:১৪ পিএম   (ভিজিট : ২৩৯)
X

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেন, আহত পুলিশ সদস্যগণ দ্রুত সুস্থ হয়ে জনগণের সেবায় মনোনিবেশ করবেন। আহত পুলিশ সদস্যদের প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হবে। 

উপদেষ্টা সোমবার (১৯ আগস্ট) দামপাড়া পুলিশ লাইন্সে অবস্থিত বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে গেলে এসব কথা বলেন। এই সময় তিনি দায়িত্ব পালনরত অবস্থায় সাম্প্রতিক সময়ে আহত পুলিশ সদস্যদের সার্বিক খোঁজখবর নেন। 

এই সময় সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম, বিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আ স ম মাহাতাব উদ্দিন, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মাসুদ আহাম্মদ, বিপিএম, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (অপারেশন্স) মোঃ আব্দুল ওয়ারীশ, পিপিএম-সেবা ও চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক ড. আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy