আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগের ১৫০ জনের নামে মামলা

নীলফামারী প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর সদরে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে আওয়ামী লীগের ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।এতে আরও

2024-08-20T13:20:03+00:00
2024-08-20T13:58:46+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগের ১৫০ জনের নামে মামলা
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ১:২০ পিএম  আপডেট: ২০.০৮.২০২৪ ১:৫৮ পিএম  (ভিজিট : ৫৬৬)
X

নীলফামারীর সদরে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে আওয়ামী লীগের ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের  হয়েছে।এতে আরও অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামী করা হয়।

সোমবার (১৯ আগস্ট) দুপুরে সদর উপজেলা যুবদল সভাপতি শামিম শাহ আলম তমু বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

আসামিদের মধ্যে উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছে জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. মাহাবুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল ও সাধারণ সম্পাদক মাসুদ সরকার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।

মামলার এজাহার সুত্রে জানা যায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা শহরের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছিলেন। 

এসময়ে আওয়ামীলীগের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেন। পরে তারা শহরের চৌরঙ্গী মোড়ে অবস্থিত তমুর এলিন এন্টারপ্রাইজে থাকা ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাট করেন৷ এতে প্রতিষ্ঠানে থাকা দুইটি মাইক্রোবাস ও একটি কার পুড়িয়ে দেয়।এঘটনায় ৫৫ লাখ ৪৭ হাজার ৭০০ টাকার ক্ষয়ক্ষতি মামলার এজাহারে উল্লেখ করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy