টঙ্গীতে ভবনের ছাদ থেকে পড়ে নিরাপত্তা কর্মীর মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে ওই ভবনের নিরাপত্তা কর্মী আব্দুল আউয়াল (৫৫) মৃত্যু হয়েছে।মঙ্গলবার সকাল সাড়ে

2024-08-20T15:36:27+00:00
2024-08-20T15:36:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে ভবনের ছাদ থেকে পড়ে নিরাপত্তা কর্মীর মৃত্যু
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ৩:৩৬ পিএম   (ভিজিট : ১৭০)
X

গাজীপুরের টঙ্গীতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে ওই ভবনের নিরাপত্তা কর্মী আব্দুল আউয়াল (৫৫) মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে স্থানীয় স্টেশন রোড মাছিমপুর এলাকায় মৃত শাজাহান সরকারের বাড়িতে এই ঘটনা ঘটে।

মৃত আউয়াল ফেনী জেলার দাগনভূঁইয়া থানার উত্তর আলিপুর গ্রামের মৃত ওয়ালী উল্লার ছেলে।

এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার দশতলা ভবনে নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিল আউয়াল। মঙ্গলবার সকাল দশটার দিকে সকালের নাস্তা করতে বাহিরে যায় সে।

নাস্তা শেষে ভবনে ফিরে ছাদে উঠে আউয়াল। এর কিছুক্ষন পর ছাদ থেকে পরে নিচ দিয়ে হেঁটে যাওয়া এক ফেরিওয়ালার পাতিলের উপরে পরে যায় সে।  এতে তার মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে কেন তিনি ছাদে উঠেছিলেন তা জানা যায়নি।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ রাফিউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy