অনিবন্ধিত ও ভুয়া নার্স নির্মূলে অভিযান পরিচালনার দাবি

নীলফামারী প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীতে বেসরকারী হাসপাতাল ক্লিনিকে অনিবন্ধিত ও ভুয়া নার্স নির্মুলে অভিযান পরিচালনার দাবীতে সিভিল সার্জন বরাবর স্মারকলিপি দিয়েছে বৈষম্য

2024-08-20T15:39:52+00:00
2024-08-20T18:29:09+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
অনিবন্ধিত ও ভুয়া নার্স নির্মূলে অভিযান পরিচালনার দাবি
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ৩:৩৯ পিএম  আপডেট: ২০.০৮.২০২৪ ৬:২৯ পিএম  (ভিজিট : ১৯২)
X

নীলফামারীতে বেসরকারী হাসপাতাল ক্লিনিকে অনিবন্ধিত ও ভুয়া নার্স নির্মুলে অভিযান পরিচালনার দাবীতে সিভিল সার্জন বরাবর স্মারকলিপি দিয়েছে বৈষম্য বিরোধী নার্স সোসাইটির শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুরে সিভিল সার্জন ডা. হাসিবুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা। এরআগে শহরের চৌরঙ্গি মোড় থেকে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, অনেক ক্লিনিক ও হাসপাতালে নিবন্ধনহীন ব্যক্তিরা সেবা দিয়ে আসছে । তাদের সেবার মান ও কার্যক্রম নিয়ে প্রশ্ন রয়েছে এরফলে নিবন্ধনপ্রাপ্ত নার্সরা সামাজিক ভাবে হেয় হচ্ছেন।

এছাড়া নার্সদের বেতন ভাতা ও সুযোগ সুবিধা বৃদ্ধি, সরকারী হাসপাতালের মত শিফটওয়ারী ডিউটির কথা উল্লেখ করা হয় স্মারকলিপিতে।

নীলফামারী নার্সিং এন্ড মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থী আজিজুল ইসলাম আজিজ জানান, যারা নিবন্ধিত নার্স তাদের দ্বারাই সেবা পরিচালনা, বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানোসহ ক্লিনিক ও হাসপাতালগুলোতে অভিযান পরিচালনার জন্য আমরা স্মারকলিপি প্রদান করেছি।

এ সময় শিক্ষার্থী মুন্না ইসলাম, রেজাউল ইসলাম, তাপসী রায়, খুশি আক্তার, মনোয়ার হোসেন, রাশেদ ইসলাম ও ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy