ডোমারে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর ডোমার উপজেলায় নানান কর্মসূচীর মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।মঙ্গলবার(২০আগস্ট) দুপুরে উপজেলা

2024-08-20T16:22:25+00:00
2024-08-20T16:22:25+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ডোমারে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ৪:২২ পিএম   (ভিজিট : ২৯৯)
X

নীলফামারীর ডোমার উপজেলায় নানান কর্মসূচীর মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। 

মঙ্গলবার(২০আগস্ট) দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দল উল্লেখিত কর্মসূচীর আয়োজন করেন। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুপুরে শহরের বাটার মোড় থেকে এক বিশাল আনন্দ র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ডোমার নাট্য সমিতি মিলনায়তনে এক সংকিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। 

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. ইমরানুল হক আনোয়ারের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক আব্দুল রশিদের সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার বিএনপির সাধারন সম্পাদক মো. আখতারুজ্জামান সুমন।

এসময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান তুলু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রইসুল আলম,যুগ্ন আহবায়ক এমএইচ রতন, শ্রমিক দলের সভাপতি আব্দুল হাফিজ, সম্পাদক লোকমান হোসেন লাভলু, পৌর যুবদলের সদস্য সচিব আশিকুর রহমান, উপজেলা ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম, পৌর ছাত্রদলের সম্পাদক রহিমুজ্জামান রুপক, তাতী দলের সভাপতি নয়ন ইসলাম, বোড়াগাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সম্পাদক আনোয়ার হোসেন প্রমূখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy