ভারী বর্ষণে মাটিরাঙ্গার নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দী ৬ শতাধিক পরিবার

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি

সারাবাংলা

খাগড়াছড়ির মাটিরাংগা উপজেলায় টানা ভারী বর্ষণে নির্মাঞ্চল প্লাবিত হওয়ায় অন্তত ছয় শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। টানা এ

2024-08-20T16:49:51+00:00
2024-08-20T16:49:51+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভারী বর্ষণে মাটিরাঙ্গার নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দী ৬ শতাধিক পরিবার
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ৪:৪৯ পিএম   (ভিজিট : ২৬৬)
X

খাগড়াছড়ির মাটিরাংগা উপজেলায় টানা ভারী বর্ষণে নির্মাঞ্চল প্লাবিত হওয়ায় অন্তত ছয় শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। টানা এ বর্ষণে পাহাড়ী ঢলে ফেনী নদীর পানি বৃদ্ধি পেয়ে পানিবন্দী হয়ে ভীষণ কষ্টে রয়েছেন শতাধিক পরিবার। 

মঙ্গলবার (২০ আগস্ট) ভোর থেকে মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং, তবলছড়ি, আমতলী, বর্নাল ইউপির সীমান্তবর্তী নিম্নাঞ্চল এলাকার বসতবাড়ীতে ফেনী নদীর পানি ঢুকে পড়েছে। 

পানি ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় দুর্ভোগে পড়েছেন তাইন্দংয়ের মাঝপাড়া, বাজার পাড়া, আচালং ডিপি পাড়া সহ অন্যান্য ইউনিয়নের নদী ও ছড়ার পাড়ের হাজার হাজার মানুষ। এ সকল এলাকায় আকস্মিক বন্যায় নিন্মাঞ্চল প্লাবিত হয়ে পড়ায় জনদুর্ভোগ বেড়েছে।

ফেনী নদী ও ছড়ার পাড়ে বসবাসকারী লোকজন আতঙ্কে দিন পাড় করছে। ভারী বর্ষণ অব্যাহত থাকায় পাহাড় ধসের ঝুঁকিও বেড়েছে। এমতাবস্থায় উপজেলায় ৮টি আশ্রয় কেন্দ্র খুলা হয়েছে। পানিবন্দী লোকদের  ও পাহাড় ধসের আশঙ্কায় লোকজনকে সরিয়ে নিতে প্রশাসন কাজ শুরু করেছে। 

মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)  ইশতিয়াক আহম্মেদ জানিয়েছেন, পানিবন্দী লোকদের উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে আনার এবং পাহার ধসের ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে নিরাপদে আশ্রয় নেওয়া এবং সতর্ক করার ব্যবস্থা নেওয়া হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy