ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।ঈশ্বরদী উপজেলা ও ঈশ্বরদী পৌরসভা স্বেচ্ছাসেবক দল যৌথভাবে এ অনুষ্ঠানের

2024-08-21T15:01:35+00:00
2024-08-21T15:01:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ আগস্ট, ২০২৪, ৩:০১ পিএম   (ভিজিট : ২৪২)
X

ঈশ্বরদীতে  বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ঈশ্বরদী উপজেলা ও ঈশ্বরদী পৌরসভা স্বেচ্ছাসেবক দল যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২০ আগস্ট মঙ্গলবার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসানের নেতৃত্বে বিশাল শোভাযাত্রা বের করা হয়।  শহরের রেলগেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি স্টেশন রোড হয়ে শেষ হয় বাজারের ১নম্বর গেটে। পরে আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। 

সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান, পৌর বিএনপির আহবায়ক এস এম ফজলুর রহমান, সাবেক ইউপি সদস্য আক্কাস আলী, স্বেচ্ছাসেবক দল নেতা এস এম মামুনুর রশিদ নান্টু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সামসুজ্জোহা পিপ্পু, বিএনপি নেতাকর্মী মুক্তি সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান নান্নু, আলমগীর হোসেন, জাহাঙ্গীর হোসেন, আবু সাঈদ লিটন, মাহামুদুর রহমান জুয়েল পাকশী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনিরংজ্জামান টুটুল সরদার প্রমুখ। 

এসময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালে জমায়েত হয়। 

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্ত করে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নামে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। 







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy