২১ আগস্ট গ্রেনেড হামলা স্মরণে কোটালীপাড়ায় দোয়া মাহফিল

কোটালিপাড়া প্রতিনিধি

সারাবাংলা

২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের আয়োজনে আলোচনা সভা এবং দোয়া

2024-08-21T15:47:32+00:00
2024-08-21T15:47:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
২১ আগস্ট গ্রেনেড হামলা স্মরণে কোটালীপাড়ায় দোয়া মাহফিল
কোটালিপাড়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ আগস্ট, ২০২৪, ৩:৪৭ পিএম   (ভিজিট : ১৪৩)
X

২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের আয়োজনে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাদের আলী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ  সম্পাদক আয়নাল হোসেন শেখ, সহ-সভাপতি মুজিবুর রহমান হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, রুহুল আমিন খান, ইউপি চেয়ারম্যান মাজাহারুল আলম পান্না, আওয়ামী লীগ নেতা এস এম ইস্রাফিল, উপজেলা যুবলীগের সাধারণ  সম্পাদক বাবুল হাজরা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী খায়রুল রাজ্জাক খসরু বক্তব্য রাখেন।

বক্তারা তাদের বক্তব্যে দ্রুত সময়ের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফিরে এসে রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy