সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট হয় এমন প্রয়াসকে সুযোগ দেব না: ধর্ম উপদেষ্টা

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

এদেশের নাগরিক অধিকার প্রত্যেকে সমানে ভোগ করবেন। একটি মহল তিলকে তাল করে আমাদের দেশে গুজব সৃষ্টির একটি পায়তারা

2024-08-21T16:31:54+00:00
2024-08-21T16:31:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট হয় এমন প্রয়াসকে সুযোগ দেব না: ধর্ম উপদেষ্টা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ২১ আগস্ট, ২০২৪, ৪:৩১ পিএম   (ভিজিট : ১৫৫)
X

এদেশের নাগরিক অধিকার প্রত্যেকে সমানে ভোগ করবেন। একটি মহল তিলকে তাল করে আমাদের দেশে গুজব সৃষ্টির একটি পায়তারা বলে মন্তব্য করেছেন ধর্ম মন্ত্রনালয়ের দ্বায়িত্ব প্রাপ্ত উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

বুধবার (২১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে সাম্প্রতিক বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের দেখতে এসে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রতির দেশ। আমরা এটিকে চালিয়ে নিয়ে যেতে চাই। সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট হয় এমন কোনো প্রয়াশকে আমরা সুযোগ দেব না। আমি হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে বসেছি৷ এ দেশে কোনো ধরণের বৈষম্য হবে না। এদেশের নাগরিক অধিকার প্রত্যেকে সমানে ভোগ করবেন। তিলকে তাল করে আমাদের দেশে গুজব সৃষ্টির একটি পায়তারা চলছে। সবার উদ্দেশ্যে বলতে চাই আমরা হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান ভাইদের সঙ্গে আছি এবং থাকবো।

যারা উপাসনালয়ে হামলা করে, আমরা তাদের ক্রিমিনাল মনে করি। এসব ক্রিমিনালদের দেশের প্রচলিত আইনে শাস্তির আওতায় আনা হবে বলে জানান ধর্ম বিষয়ক উপদেষ্টা৷ 

একটি বিশেষ মহল দেশকে অস্থিতিশীল করার জন্য এই ইস্যুটাতে চাঙ্গা করছে। এ ব্যাপারে অত্যন্ত সচেতন আছেন উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ও মুসলমানরা একই আইনের অধীন পরিচালিত হয়। আমার যেমন অধিকার আছে, একজন হিন্দু কিংবা বৌদ্ধ ভাইয়েরও একই অধিকার আছে। আমরা এই অধিকারের চর্চা করতে চাই।  

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে এসে ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছে তারা একবারে সুস্থ না হওয়া পর্যন্ত তাদের ব্যয়ভার সরকার বহন করবে। যদি বিশেষজ্ঞরা মতামত দেন,  কোনো রোগীকে বিদেশে পাঠাতে হবে, তাহলে আমরা তাতেও সম্মত আছি। বিভিন্ন এনজিওর প্রতি আহ্বান, আহতদের পাশে দাঁড়ান।

এসময় ধর্ম উপদেষ্টা আহতদের নিয়ে একটি ফাউন্ডেশন গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে সাংবাদিকদের জানান। এই প্রসঙ্গে তিনি বলেন, আমাদের প্রধান উপদেষ্টা একটি ফাউন্ডেশন করার প্রক্রিয়া শুরু করেছেন। সেখানে সব তথ্য থাকবে। যারা আহত হয়েছে তাদের পারিবারিক সহায়তা, তাদের লেখা পড়া এ ফাউন্ডেশনের মাধ্যমে হবে। এটি সরকার অথবা বেসরকারি পর্যায়ে হতে পারে। এ ব্যাপারে আপনাদের সহায়তা চাই। দেশের বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত যারা আছেন আমরা তাদের সঙ্গে আছি, পুরো জাতি তাদের সঙ্গে আছে।

এসময় ধর্ম উপদেষ্টার সঙ্গে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিম আলম, হাসনাত আব্দুল্লাহ, আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়রাম্যান শায়েখ আহমদ উল্লাহ উপস্থিত ছিলেন।  





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy