মঠবাড়িয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের অভিযোগ

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

শেখ হাসিনা সরকার পতনের পর পি‌রোজপ‌ু‌রের মঠবা‌ড়িয়া সাপলেজা বাজারে ব্যবসায়ীদের দোকানের মালামাল লুটপাটসহ বিভিন্ন এলাকার বাড়িঘর ভাংচুর ও

2024-08-21T16:59:02+00:00
2024-08-21T16:59:02+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মঠবাড়িয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের অভিযোগ
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ আগস্ট, ২০২৪, ৪:৫৯ পিএম   (ভিজিট : ২৭২)
X

শেখ হাসিনা সরকার পতনের পর পি‌রোজপ‌ু‌রের মঠবা‌ড়িয়া সাপলেজা বাজারে ব্যবসায়ীদের দোকানের মালামাল লুটপাটসহ বিভিন্ন এলাকার বাড়িঘর ভাংচুর ও তান্ডবের প্রতিবাদ করায় এবং উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর কাছে অভিযোগ দেয়ায় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির মৃধার বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার করছেন দলীয় রাজনৈতিক প্রতিপক্ষরা। 

বুধবার দুপুরে উপজেলার সাপজেলা বাজারের মৃধা মার্কেটের দলীয় কার্যালয় সংবাদ সম্মেলনে ভূক্তভোগী বিএনপি নেতা জাকির মৃধা এমন অভিযোগ করেন।

লিখিত অভিযোগে জাকির মৃধা বলেন, আমি সপ্তম শ্রেণীতে পড়া অবস্থায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ছাত্রদলের রাজনীতি শুরু করি। সেখান থেকে সম্মেলনে কাউন্সিলের মাধ্যমে যুবদল ও বিএনপির দায়িত্বশীল পদে অবর্তীর্ণ হই। বিগত ১৬ বছর আ.লীগ সরকার আমলের রাজনৈতিক প্রতিহিংসায় দায়ের করা প্রত্যেকটা মামলার আমি আসামী হই। এছাড়াও আমার কোটি টাকার সম্পত্তি আ.লীগের লোকজন দখল করে নিয়েছে। গত ৫ আগস্ট সরকার পতনের পর ওই দিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত আমার রাজনৈতিক প্রতিপক্ষরা বর্তমান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসির খান, যগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মাহবুবুর রহমান, ওয়ার্ড বিএনপি সভাপতি হেমায়েত উদ্দিন আলমগীরসহ তাদের দল সাপলেজা বাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট, ভাংচুর ও তান্ডব চালায়। 

উপজেলা বিএনপি আহবায়ক মো. রুহুল আমীন দুলালকে অবহিত করলে তিনি কোন কর্ণপাত করেনি। এ ঘটনাকে কেন্দ্র করে গত ১৮ আগস্ট আমার লোক জনের ওপর হামলা চালানো হয়। এ সংক্রান্ত সংবাদ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলে আমার রাজনৈতিক প্রতিপক্ষরা বিভিন্ন ভাবে ষড়যন্ত্রের পাশাপশি আমার ছবি এডিট করে মাদকাসক্ত সাজিয়ে ফেসবুকে ভাইরাল করে। এছাড়া বিভিন্ন গণম্যাধ্যম কর্মীকে ভুল বুঝিয়ে সংবাদ প্রকাশ করান।

তিনি আরও বলেন, বর্তমান সাধারণ সম্পাদক নাসির খান জেলা আ.লীগ সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমানের খালাতো ভাই। আ.লীগের সাথে সখ্যতার কারনে তার কমিটির কোন সদস্যের নামে মামলাও নেই।

ইউনিয়ন বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক নাসির খান তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, বিগত দিনগুলোতে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির মৃধা স্থানীয় ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা মিরাজ মিয়ার সাথে গভীর সম্পর্ক রেখে ফয়দা নিয়েছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy