চট্টগ্রামে শেখ হাসিনা সহ ৩৭০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রামে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ড. হাসান মাহমুদসহ ৩৭০ জনের বিরুদ্ধে

2024-08-21T20:15:04+00:00
2024-08-21T20:15:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে শেখ হাসিনা সহ ৩৭০ জনের বিরুদ্ধে হত্যা মামলা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ২১ আগস্ট, ২০২৪, ৮:১৫ পিএম   (ভিজিট : ১২৬৪)
X

চট্টগ্রামে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ড. হাসান মাহমুদসহ ৩৭০ জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) নগরের চান্দগাঁও থানায় মোঃ সেলিম নামের এক ব্যক্তি মামলাটি দায়ের করেন। মোঃ সেলিম  ভোলার চরফ্যাশন উপজেলার জাহানপুর গ্রামের বাসিন্দা। গত ৪ আগস্ট নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাটে তার ছেলে ফজলে রাব্বী (২১) গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।

মামলার অন্য আসামিদের মধ্যে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরী, সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু, এম এ লতিফ, আবদুচ ছালাম, এস এম আল মামুন ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, আলতাফ হোসেন বাচ্চুসহ ২৭০ জনের নাম উল্লেখ করা হয়েছে যাদের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিল গনও রয়েছে। এছাড়া অজ্ঞাত ১০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার বাদী মো. সেলিম জানান, তার ছেলে ফজলে রাব্বি দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। কিন্তু এসএসসি পরীক্ষায় অংশ নেননি। গত মাসের ১০-১২ তারিখের দিকে রাব্বি চট্টগ্রামে আসেন। বাকলিয়ায় তার চাচার বাসায় থেকে রাজমিস্ত্রির কাজ করতেন। গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশ নিতে নগরের বহদ্দারহাটে যান। 

সন্ধ্যায় সেখানে গুলিবিদ্ধ হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ছাত্রলীগের নেতাকর্মীদের বাধায় সেখানে ভর্তি করাতে পারেননি। পরে বেসরকারি রয়েল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তাকে ভোলায় গ্রামের বাড়িতে দাফন করা হয়।

এ বিষয়ে চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. ছবেদ আলী বলেন, ‘বহদ্দারহাটে ফজলে রাব্বী নামে কেউ নিহত হয়েছে এমন তথ্য আমাদের কাছে ছিল না। ছেলেটির বাবা এসে মামলা দায়ের করেছেন। তদন্ত করে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy