নড়াইলে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময়

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইল জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জেলাজামায়াতে ইসলামীর নেতারা।বুধবার বিকালে শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় একটি ক্যাফে

2024-08-22T13:54:59+00:00
2024-08-22T13:54:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময়
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪, ১:৫৪ পিএম   (ভিজিট : ২১৩)
X

নড়াইল জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জেলা জামায়াতে ইসলামীর নেতারা।

বুধবার বিকালে শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় একটি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন-জামায়াতে ইসলামীর জেলা আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, জেলা সেক্রেটারি জেনারেল ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ওবায়দুল্লাহ কায়সার, সাবেক জেলা আমির মাওলানা মির্জা আশেক এলাহী, জেলা কর্মপরিষদ সদস্য মো.আলমগীর হোসেন, হেমায়েতুল হক হিমু, নড়াইল সদর উপজেলা আমির হাফেজ মাওলানা মিরাজুল ইসলাম, নড়াইল পৌর আমির হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন, জামায়াত নেতা মাস্টার জাকির হোসাইন, আইয়ুব হোসেন, আব্দুস সামাদ, মোহাম্মদ খিয়াম উদ্দিন ও জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মী।

জেলা আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু বলেন,সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পণ। বাংলাদেশ জামায়াতে ইসলামী গণমাধ্যমকর্মীদের সঙ্গে নিয়ে ইতিবাচক কাজ করতে চায়। 

বর্তমান প্রেক্ষাপটে আপনারা স্বাধীন ভাবে কাজ করবেন এটাই আশা করি। গঠনমূলক সমালোচনা করবেন। ভুল-ক্রুটি শুধরে দিবেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy