শেরপুরে প্রেম সংক্রান্ত জেরে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৩

শেরপুর জেলা প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরে প্রেম সংক্রান্ত জেরে প্রতিপক্ষের হামলায় সাজ্জাদ(২৮) নামে এক যুবক নিহত এবং ৩জন গুরুত্বর আহত হয়েছেন।গতকাল ২১ আগস্ট

2024-08-22T14:03:15+00:00
2024-08-22T14:03:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেরপুরে প্রেম সংক্রান্ত জেরে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৩
শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪, ২:০৩ পিএম   (ভিজিট : ১৫১)
X

শেরপুরে  প্রেম সংক্রান্ত জেরে প্রতিপক্ষের হামলায় সাজ্জাদ(২৮) নামে এক যুবক নিহত এবং ৩জন গুরুত্বর আহত হয়েছেন। 

গতকাল ২১ আগস্ট (বুধবার) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের মধ্যবয়রা নামাপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহত সাজ্জাদ একই এলাকার শামসুল হকের ছেলে।

জানা যায়, ওই এলাকার আবু রায়হানের মেয়ে গত ২দিন থেকে  নিখোঁজ হলে পরে তাকে ঢাকা থেকে উদ্ধার করা হয়। এঘটনায় নিহত সাজ্জাদ দুই সন্তানের জনককে দোষারোপ করা হয়। এনিয়ে দুপক্ষের মধ্যে মারামারি হয়। এসময় প্রতিপক্ষের হামলায় ধারালো অস্ত্রের আঘাতে সাজ্জাদ হেসেন সহ ৩ জন গুরুত্বর আহত হয়ে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাজ্জাদকে  মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

এবিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলায় নিহতের লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy