চট্টগ্রামে বিভিন্ন স্থানে কোমর পরিমাণ পানি

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

গত কয়েকদিনের বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়েছে পুরো চট্টগ্রাম নগরী। নগরের বিভিন্ন এলাকা কোমর পরিমাণ পানির তলে ডুবে গেছে

2024-08-22T14:32:57+00:00
2024-08-22T14:32:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে বিভিন্ন স্থানে কোমর পরিমাণ পানি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪, ২:৩২ পিএম   (ভিজিট : ১৬০)
X

গত কয়েকদিনের বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়েছে পুরো চট্টগ্রাম নগরী। নগরের বিভিন্ন এলাকা কোমর পরিমাণ পানির তলে ডুবে গেছে । ব্যাহত হচ্ছে নগরীর স্বাভাবিক জনজীবন৷ ফলে দেখা দিয়েছে দূর্ভোগ। 
 
চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৪১.৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিপাত কয়েকদিন অব্যাহত থাকবে পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। 

আবহাওয়া অধিদপ্তর পতেঙ্গার সহকারী আবহাওয়াবিদ আবদুল বারেক গণমাধ্যমকে জানিয়েছেন, বাংলাদেশের দক্ষিণাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে বাংলাদেশের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। এ কারণে বৃষ্টি হচ্ছে।

ব্যাপক বৃষ্টিপাতের কারণে ইতিমধ্যে পাহাড়ধসের সতর্কতা জারি করা হয়েছে। সরকারি-বেসরকারি মালিকানাধীন ঝুঁকিপূর্ণ মোট ২৬টি পাহাড় আছে। এসব পাহাড়ে বাস করে ৬ হাজার ৫৫৮টি পরিবার। ২৬ পাহাড়ের মধ্যে ১৬টি সরকারি সংস্থার ও ১০টি ব্যক্তি মালিকানাধীন। তবে পাহাড়গুলোতে ঝুঁকি নিয়ে বসবাসকারীদের সরিয়ে নিতে এখন পর্যন্ত চট্টগ্রাম জেলা প্রশাসনের কোনো তৎপরতা দেখা মেলেনি।

নগরীর প্রায় সকল প্রধান সড়কের পাশাপাশি অলি গলি জলাবদ্ধ হয়ে পড়ায় গতরাত থেকে বেশীর ভাগ সড়কে কারণে যান চলাচল করছেনা৷ বিকল্প হিসেবে বাড়তি ভাড়ায় রিকশা ও ভ্যানগাড়িতে চড়ে নিজ নিজ গন্তব্যের যাওয়ার চেষ্টা করছে নগরবাসি৷ 

আতাউর রহমান নামের এক চাকুরীজীবি বাংলাদেশ বুলেটিনকে বলেন, আমি চান্দগাঁও এলাকায় থাকি, আর আমার অফিস আগ্রাবাদ৷ সড়কে জলাবদ্ধতার কথা ভেবে সকাল ৭টায় বাসা থেকে অফিসের উদ্দেশ্যে রওনা হয়েছি৷ বহদ্দারহাট, মুরাদপুর পার হতেই সকাল ১০টা পেরিয়ে গেছে৷ 

এই প্রতিবেদন লিখা পর্যন্ত চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট, মোহাম্মদপুর, শুলকবহর, মুরাদপুর, দুই নম্বর গেইট, , জাকির হোসেন রোড, ওয়াসা, প্রবর্তক মোড়, কাতালগঞ্জ আবাসিক, কে বি আমান আলী রোড, চকবাজার, বৃহত্তর বাকলিয়া, দেওয়ানহাট, মোগলটুলী, পাঠানটুলী, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, হালিশহর ও চট্টগ্রাম বন্দর সংলগ্ন বেশ কিছু এলাকা  হাটু থেকে কোমর পানির নীচে ডুবে আছে৷ 

এছাড়া চট্টগ্রাম নগরীর পার্শ্ববর্তী একাধিক উপজেলাতে ব্যাপক জলাবদ্ধতার খবর পাওয়া যাচ্ছে৷ ইতিমধ্যে জেলার ফটিকছড়ি উপজেলার বিস্তৃর্ণ এলাকা পানির নীচে তলীয়ে গেছে। প্রতি ঘন্টায় সেসকল এলাকার সার্বিক পরিস্থিতি অবনতি হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছে৷ 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy