রায়পুরার চরাঞ্চলে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৪, আহত অর্ধশতাধিক

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর রায়পুরার চরাঞ্চল শ্রীনগরের সায়দাবাদে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে গুলি ও টেঁটাবিদ্ধ হয়ে চার জন

2024-08-22T15:02:09+00:00
2024-08-22T15:02:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রায়পুরার চরাঞ্চলে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৪, আহত অর্ধশতাধিক
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪, ৩:০২ পিএম   (ভিজিট : ১২৫)
X

নরসিংদীর রায়পুরার চরাঞ্চল শ্রীনগরের সায়দাবাদে  আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে গুলি ও টেঁটাবিদ্ধ হয়ে চার জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো অন্ততঃ অর্ধশতাধিক লোক গুলি ও টেঁটাবিদ্ধ হয়ে আহত হয়েছে। 

বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে উপজেলার চরাঞ্চলের শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলো- বাঘাইকান্দি গ্রামের শাহাবুদ্দিনের স্ত্রী ফিরোজা বেগম (৫০), সায়দাবাদ গ্রামের শাহীন মিয়ার ছেলে সায়দাবাদ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র জুনায়েদ মিয়া (১৬), একই এলাকার আব্বাস আলীর ছেলে আনিস মিয়া (৩০) এবং ইসমাইল বেপারীর ছেলে আমির হোসেন (৭০)। 

এ ঘটনায় আহত বেশ কয়েক জনকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নরসিংদী জেলা ও সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। 

স্থানীয়রা জানায়, শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ ও বালুচর এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিলো। এরই অংশ হিসেবে বুধবার (২১ আগস্ট) রাত থেকেই দু-পক্ষের মধ্যে টেঁটা ও গুলি বর্ষণসহ সংঘর্ষের ঘটনা চলতে থাকে। সকালে গোলাগুলির এক পর্যায়ে দুপক্ষের চারজন নিহত হয়। এছাড়া অন্ততঃ অর্ধশতাধিক আহত হয়েছে। 

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খান নুরউদ্দিন মো. জাহাঙ্গীর বলেন, চার জনের মরদেহ রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়াত হোসেন পলাশ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্রকরে দু-পক্ষের সংঘর্ষের সময় চারজন নিহত হয়েছে। এসময় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy