কোটা সংস্কার আন্দোলনে নিহত সোহেলের পরিবারের পাশে সাবেক এমপি

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

সারাবাংলা

নন্দীগ্রামে কোটা সংস্কার আন্দোলনে নিহত সোহেলের পরিবারের পাশে দাঁড়ালেন বগুড়া-০৪ আসনের সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন।গতকাল (২১ আগস্ট)

2024-08-22T15:34:56+00:00
2024-08-22T15:34:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কোটা সংস্কার আন্দোলনে নিহত সোহেলের পরিবারের পাশে সাবেক এমপি
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪, ৩:৩৪ পিএম   (ভিজিট : ১৯৫)
X

নন্দীগ্রামে কোটা সংস্কার আন্দোলনে নিহত সোহেলের পরিবারের পাশে দাঁড়ালেন বগুড়া-০৪ আসনের সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন। 

গতকাল (২১ আগস্ট) বুধবার  সন্ধায় উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের ভুস্কুর গ্রামের কোটা আন্দোলনে নিহত সোহেলের বাড়িতে  দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তার পরিবারের সাক্ষাৎ করেন সাবেক এমপি। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র সভাপতি মোঃ আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ জহুরুল ইসলাম, পৌর বিএনপি'র সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে এম শফিউল আলম সুমন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আঃ হাকিম, ইয়াছিন আলী, পৌর বিএনপি'র যুগ্ম-সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম হোসেন, এনামুল হক বাচ্চু, উপজেলা যুবদলের সিঃ যুগ্ম-আহবায়ক মোঃ আঃ রউফ রুবেল, যুগ্ম-আহবায়ক মোঃ আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহবায়ক মোঃ গোলাম রব্বানী, যুগ্ম-আহবায়ক মোঃ মেহেদী হাসান শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, ১নং যুগ্ন-আহ্বায়ক মতিউর রহমান মুসা, যুগ্ন-আহ্বায়ক কুরবান আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিয়ামুল হক রাব্বী, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাাফিজুর রহমান তারেক,সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, পৌর ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক মোঃ নূরনবী, সাংগঠনিক সম্পাদক আল-আমিন, মনছুর হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ শাকিল হোসেন, নন্দীগ্রাম সদর ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক এল আর, সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুল আলম, সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ সুলতান মাহমুদ, ভাটরা ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোঃ শাহ আল হেলাল, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাচ্চু মিয়া,থালতা মাঝগ্রাম ইউনিয়ন বিএনপি'র সভাপতি মাসুদ রানা আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ, ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোঃ আবু হাসেম, বুড়ইল ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান মশি প্রমুখ। পরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সোহেলের কবর জিয়ারত শেষে সোহেলের পরিবারের পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেন সাবেক এমপি মোশারফ হোসেন। 

এসময় তিনি বলেন,  কোটা সংস্কার আন্দোলনে গিয়ে আমার ভাই শহীদ হয়েছে আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি, আমরা উপজেলা বিএনপির নেতাকর্মীরা দুঃসময়ে নন্দীগ্রামের মানুষের পাশে ছিলাম আছি এবং আগামীতেও থাকবো ইনশাআল্লাহ।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy