প্রকাশ: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪, ৩:৪০ পিএম আপডেট: ২২.০৮.২০২৪ ৩:৫৩ পিএম (ভিজিট : ১২৮)

X
পিরোজপুরের ভান্ডারিয়ায় বিএনপি আয়োজিত সমাবেশে গণ হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই দেশের মাটিতে এনে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে ফাঁসি কার্যকর করার দাবি জানায় বিএনপি নেতারা।
গতকাল বুধবার (২১ আগষ্ট) বিকালে ভান্ডারিয়া বাসস্ট্যান্ড কলেমা চত্ত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি বিএনপি নেতা মোঃ মাহামুদ হোসাইন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আলমগীর হোসেন সরদার, গোলাম মোস্তফা শরীফ, দেলোয়ার হোসেন বিপ্লব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিলন জোমাদ্দার, সাবেক যুবদল নেতা জাকির হোসেন শান্ত, রফিকুল ইসলাম বাবু, ছাত্রদল কলেজ শাখার সাবেক সভাপতি মিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম হোসেন হিরন প্রমুখ।সভা সঞ্চালনা করেন সাবেক ছাত্রদল নেতা হানিফ আল খলিফা।
উল্লেখ্য মাহামুদ হোসাইন ভান্ডারিয়া উপজেলার নেতা কর্মীদের হামলা মামলা সহ নির্যাতিত নিপীড়িত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন। দুর্দীনে আর্থিক সহায়তা সহ বিভিন্ন সহায়তা প্রদান করেছেন।
দীর্ঘ দিন পরে তিনি ভান্ডারিয়ায় আসলে উপজেলার নেতৃবৃন্দ তাকে সংবর্ধনা প্রদান করেন।