ডোমারে মাদ্রাসাছাত্রীর শ্লীলতাহানি, বিচারের দাবিতে মানববন্ধন

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর ডোমারে তৃতীয় শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ওই মাদ্রাসার পরিচালক মাসুদ রানার বিরুদ্ধে।মাসুদ রানা উপজেলার

2024-08-22T17:36:05+00:00
2024-08-22T17:44:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডোমারে মাদ্রাসাছাত্রীর শ্লীলতাহানি, বিচারের দাবিতে মানববন্ধন
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪, ৫:৩৬ পিএম  আপডেট: ২২.০৮.২০২৪ ৫:৪৪ পিএম  (ভিজিট : ৩৪৮)
X

নীলফামারীর ডোমারে তৃতীয় শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ওই মাদ্রাসার পরিচালক মাসুদ রানার বিরুদ্ধে। 

মাসুদ রানা উপজেলার সোনারায় রাহিমা নুরানি একাডেমি মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও সোনারায় দোলাপাড়া গ্রামের মৃত মনছুর আলীর ছেলে। এলাকাবাসী বলছে ঘটনাটি জানাজানি হলে এলাকা ছেড়ে পালিয়ে গেছে সে।

বৃহষ্পতিবার(২২আগস্ট) বেলা ১২টার দিকে সোনারায় হাইস্কুলের সামনে এলাকাবাসী ও শিক্ষার্থীদের অংশ গ্রহনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীসহ শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে অংশ গ্রহন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মাদ্রাসার পরিচালক মাসুদ রানা তার মাদ্রাসার কয়েকজন ছাত্রীর শরীরে অসৎ উদ্দ্যেশ্যে হাত দেয় এবং কুপ্রস্তাব দেন। ঘটনাটি যেন বেশী জানাজানি না হয় সেজন্য সহকর্মী আরেক হুজুরকে হুমকি দেওয়া হয়েছে। এর আগেও তার কু-কর্মের কারনে অনেক ছাত্রী মাদ্রাসা ছেড়েছে।

মাসুদ রানাকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন তারা। তাকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবী এবং আর কোনো পুরুষ শিক্ষক ছাত্রীদের ক্লাস না নেন সেটি নিশ্চিত করার দাবী জানান বক্তরা।

ভুক্তভোগী ছাত্রী জানান, রাতে ক্লাস নেয়ার কথা বলে হুজুর তার রুমে ডেকে নেন। এরপর পেছন থেকে জড়িয়ে ধরে। এরপর জোড় করে রুম থেকে বেড়িয়ে গেলে ওই রুমের আরো দুজন ছাত্রীকে ডেকে এনে শরীরের বিভিন্ন স্থানে হাত দেওয়া হয়েছে বলে জানান ওই ছাত্রী।

এবিষয়ে সোনারায় ইউপি চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী বলেন, মহিলা মাদ্রাসার পরিচালক মাসুদ রানার বিষয়টি শুনেছি। এলাকার গণ্যমান্যদের মাধ্যমে দুই পক্ষকে নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy