ফরিদপুরে সিভিল সার্জনের সহকারী দুর্নীতিবাজ জালাল উদ্দিনের পদত্যাগ দাবি

ফরিদপুর প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরে সিভিল সার্জনের প্রধান সহকারী দুর্নীতিবাজ সরদার জালাল উদ্দিনসহ অফিসের সকল দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীদের ‌পদত্যাগের দাবিতে বিক্ষোভ

2024-08-22T17:38:15+00:00
2024-08-22T17:38:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফরিদপুরে সিভিল সার্জনের সহকারী দুর্নীতিবাজ জালাল উদ্দিনের পদত্যাগ দাবি
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪, ৫:৩৮ পিএম   (ভিজিট : ১৯৪)
X

ফরিদপুরে সিভিল সার্জনের প্রধান সহকারী  দুর্নীতিবাজ সরদার জালাল উদ্দিনসহ  অফিসের সকল দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীদের ‌পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে ফরিদপুর সিভিল সার্জনের অফিসের সামনে এই বিক্ষোভ ও শান্তি মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, শিক্ষার্থী নিরব ইমতিয়াজ শান্ত ‌ও সোহেল রানা । ‌ তারা বিগত দিনে  সিভিল সার্জন অফিসের ‌‌ প্রধান সহকারি সরদার জালাল উদ্দিনের বিভিন্ন অপকর্ম তুলে ধরে আলোচনা করেন এবং আগামী রবিবারের মধ্যে তাকে উক্ত প্রতিষ্ঠান থেকে অপসারণ করা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ‌ ঘোষণা করা হবে বলে জানান।

 তারা বলেন, ‌ বাংলাদেশে আর কোন দুর্নীতি করতে দেয়া হবে না  এবং যারা দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে ‌কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তারা আরও বলেন জালাল উদ্দনের পদত্যাগ নিশ্চিত করতে হবে।

এর আগে তারা ফরিদপুরের ব্যাপক সমালোচিত দুর্নীতিবাজ প্রধান সহকারি সরদার জালাল উদ্দিনের  কক্ষে তালা ঝুলিয়ে দেন। পরে সিভিল সার্জন ‌ ডাক্তার মোঃ সিদ্দিকুর রহমানের কাছে ‌  একটি স্মারকলিপি প্রদান করেন। এ সময় বৈষম্য বিরোধী  আন্দোলনের নেতৃবৃন্দ ‌ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের  শিক্ষার্থীবৃন্দ ‌ উপস্থিত ছিলেন।

বৈষম্য বিরোধী ছাত্রদের এই কর্মকান্ডকে স্বাগত জানান ফরিদপুরের বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টারের মালিকগন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy