টঙ্গীতে থানা ফটকে তিন দোকানে চুরি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে থানা ফটকের সামনে তিন দোকানে চুরির ঘটনা ঘটছে। বুধবার দিবাগত মধ্যরাত থেকে ভোররাতে মধ্যে টঙ্গী পূর্ব

2024-08-22T17:40:37+00:00
2024-08-22T17:40:37+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে থানা ফটকে তিন দোকানে চুরি
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪, ৫:৪০ পিএম   (ভিজিট : ২৭৫)
X

গাজীপুরের টঙ্গীতে থানা ফটকের সামনে তিন দোকানে চুরির ঘটনা ঘটছে। বুধবার দিবাগত মধ্যরাত থেকে ভোররাতে মধ্যে টঙ্গী পূর্ব থানার প্রধান ফটকের সামনে দুইটি স্টেশনারি দোকান ও একটি খাবারের দোকানে এই ঘটনা ঘটে। 

ভুক্তভোগী দোকানিরা জানায়, প্রতিদিনের ন্যায় বুধবার রাত সাড়ে এগারোটার দিকে পর্যায়ক্রমে তিনটি দোকান বন্ধ করে বাসায় ফিরেন তারা। 

বৃহস্পতিবার সকালে দোকান খুলে দেখেন ভিতরে সবকিছু এলোমেলো হয়ে পরে আছে। চোররা টিনের চাল কেটে ভিতরে প্রবেশ করে ক্যাশবক্স থেকে জরুরী জিনিসপত্র, পেনড্রাইব, নগদ অর্থ ও বিভিন্ন মোবাইল কোম্পানির মিনিট কার্ড চুরি করে নিয়ে গেছে। এসময় একটি দোকানের সিসিটিভি ক্যামেরা ভাংচুর করে নিয়ে যায় চোরচক্র। 

স্থানীয়রা জানায়, আন্দোলন পরবর্তী সময় থেকে পুলিশী সেবা এমনিতেই কম পাচ্ছেন তারা। তার উপর থানা ফটকের সামনেই যদি চুরি হয় তাহলে বাকি এলাকার অবস্থা কি হবে? দুইদিন আগেও একই স্থানে দুইটি দোকানে চুরির ঘটনা ঘটছে। 

 এবিষয়ে কথা বলতে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ রাফিউল করিম বলেন, বিষয়টি আমার জানা নেই কেউ অভিযোগ ও করেনি খোঁজ নিয়ে দেখছি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy