নড়াইলে শেখ হাসিনার বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলে শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকালে নড়াইল

2024-08-22T20:49:36+00:00
2024-08-22T20:49:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে শেখ হাসিনার বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪, ৮:৪৯ পিএম   (ভিজিট : ১৭০)
X

নড়াইলে শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকালে নড়াইল জেলা স্বেচ্ছাসেবক দলের ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়। 

বিক্ষোভ মিছিল বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নড়াইল জেলা শাখা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শাপলা চত্বরে রাতের অন্ধকারে অসংখ্য নিরীহ আলেম ও মাদ্রাসার ছাত্র হত্যা, গত ১৫ বছরে হত্যা গুম-খুন, রাষ্ট্রীয় বাহিনীকে দানবে পরিনত করার মাধ্যমে বিএনপিসহ বিরোধী দলগুলোর গণতান্ত্রিক আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন, হেফাজত কর্মীদের নির্যাতন ও হত্যা, কোটা সংস্কার আন্দোলনে নৃশংস গণহত্যায় শহিদের স্মরনে ও খুনী হাসিনার বিচারের দাবিতে নড়াইল জেলা স্বেচ্ছাসেবক দল, জেলা যুবদল, ছাত্রদল,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিসহ জেলার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।

এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মুজাহিদুর রহমান পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার ফছিয়ার রহমান, সদস্য সচিব মনজুরুল সাঈদ বাবু, যুবদলের সাধারণ সম্পাদক শায়দাত কবীর রুবেল, ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস, সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুর হাসান সনি প্রমুখ। 

এসময় বিএনপির জেলা উপজেলার নেতাকর্মীরা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ সেচ্ছাসেবক দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy