নড়াইলে ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (২২ আগষ্ট) ইসলামী ছাত্র আন্দোলন নড়াইল জেলা

2024-08-22T20:52:18+00:00
2024-08-22T20:52:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪, ৮:৫২ পিএম   (ভিজিট : ২১৩)
X

নড়াইলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (২২ আগষ্ট) ইসলামী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার আয়োজনে নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজ সুলতান মঞ্চে এ সভা অনুষ্ঠিত হয়।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার সভাপতি মো. সাজ্জাদ হুসাইনের সভাপতিত্বে সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ। মো. হাসিব মাহমুদের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সেক্রেটারি জেনারেল মুনতাসির আহমদ।

বিশেষ অতিথি ইসলামী আন্দোলন নড়াইল জেলা শাখা সভাপতি মাওলানা মুহাঃ খায়রুজ্জামান, সেক্রেটারি ডাঃ এসএম নাসির উদ্দিন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ নড়াইল জেলা শাখার সভাপতি মাওলানা তাজুল ইসলাম, জাতীয় শিক্ষক ফোরাম নড়াইল জেলা শাখার সেক্রেটারী অধ্যক্ষ মুফতি কামরুল ইসলাম আনসারী, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা শাখার সভাপতি ডাঃ আব্দুল্লাহ আল মামুন, ইসলামী যুব আন্দোলন জেলা শাখার সভাপতি মুফতি সৈয়দ ওমর ফারুক, ইসলামী আন্দোলন কালিয়া উপজেলা শাখার সেক্রেটারী হাফেজ মো. খবির উদ্দিন, ইসলামী আন্দোলন নড়াগাতী থানা শাখার সেক্রেটারী মাওলানা আব্দুর রহমান, ইসলামী আন্দোলন লোহাগড়া উপজেলা শাখার সেক্রেটারী মো. হাফিজুর রহমান খান, ইসলামী ছাত্র আন্দোলন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার সভাপতি মো. তাজবীর, ইসলামী ছাত্র আন্দোলন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখা, সহযোগী সংগঠন ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর নড়াইল জেলার উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy