জোরপূর্বক পদত্যাগ পত্রে স্বাক্ষর নেয়ায় প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

সারাবাংলা

হাতীবান্ধা উপজেলার দক্ষিণ জাওরানী আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিনকে লাঞ্ছিত করে জোর পূর্বক পদত্যাগ পত্রে

2024-08-22T21:33:27+00:00
2024-08-22T21:33:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জোরপূর্বক পদত্যাগ পত্রে স্বাক্ষর নেয়ায় প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪, ৯:৩৩ পিএম   (ভিজিট : ৪৯২)
X

হাতীবান্ধা উপজেলার দক্ষিণ জাওরানী আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিনকে লাঞ্ছিত করে জোর পূর্বক পদত্যাগ পত্রে স্বাক্ষর নেয়ার  প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জসিম উদ্দিন। 

বৃহস্পতিবার বিকালে হাতীবান্ধা শাহ গরীবুল্লাহ বালিকা উচ্চ বিদ্যায়লয়ের অফিস রুমে  সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রধান শিক্ষক জসিম উদ্দিন।  

তিনি এ সময়ে বলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে একটি কুচক্রী মহল দীর্ঘদিন থেকে ষড়যন্ত্র করে আসছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কাজে লাগিয়ে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করে সাকিব হােসান নামের এক ছেলে। আমার জানামতে সাবিক ছাড়া অন্যরা কেউ ছাত্র নয়। উপরন্তু সন্ত্রাসী লেলিয়ে আমাকে লাঞ্ছিত করে। সাকিবের সাথে বিদ্যালয়ের দোকান ভাড়া নিয়ে কিছু ধরে দ্বন্দ্ব চলে আসছে। গতকাল সাকিব ও তার লোকজন আমার সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে, এক পর্যায়ে বিদ্যালয়ে ত্রাস সৃষ্টি করে আমার পদত্যাগের দাবি তোলে। আমি পদত্যাগের কারণ জানতে চাই, তারা আরো উত্তেজিত হয়ে আমাকে ও আমার ছেলেকে মেরে ফেলার হুমকি দিতে থাকে। আমি ও আমার ছেলের জীবন বাঁচাতে পদত্যাগ পত্রে স্বাক্ষর দিতে বাধ্য হই।

এসময় তিনি আরো বলেন, এই পদত্যাগের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই। ব্যক্তি আক্রোশের শিকার। এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের মধ্যে সাকিব ছাড়া কেউ ছাত্র নয। পুরো ঘটনাটি আপনাদের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক, বাংলাদেশ সেনাবাহিনী এবং শিক্ষা উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy