ফরিদপুরে চাকরি পুনর্বহাল এর দাবিতে মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরে চাকরি পুনর্বহাল এর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসের ২৫ ও ২৬

2024-08-23T16:31:53+00:00
2024-08-23T16:31:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফরিদপুরে চাকরি পুনর্বহাল এর দাবিতে মানববন্ধন
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪, ৪:৩১ পিএম   (ভিজিট : ১৭৭)
X

ফরিদপুরে চাকরি পুনর্বহাল এর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসের ২৫ ও ২৬ তারিখে ঢাকায় পিলখানা সীমান্ত বাহিনীর সদর দপ্তরে বিডিআর  হত্যাকাণ্ডে তৎকালীন স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা  কর্তৃক ৫৭ জন সেনা কর্মকর্তা সহ ৭৪ জন হত্যার পুনর্বিচারের দাবি এবং জওয়ানদের চাকরি  পুনর্বহাল এর দাবিতে ‌ উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে  বৃহস্পতিবার দুপুরে তারা শহরের পুরাতন বাস স্ট্যান্ড থেকে একটি মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। এরপর সেখানে   মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, নজরুল ইসলাম , মোহাম্মদ ফারুক, মোঃ হায়দার হোসেন,  বিডিআর সদস্য শওকত শিকদারের পুত্র ‌ ফাহিম শিকদার। পরে তাদের সাথে একাত্মতা ঘোষণা করেন, ফরিদপুর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আফজাল হোসেন খান পলাশ ও জুলফিকার হোসেন জুয়েল। 

বিক্ষোভ সমাবেশ ও ‌ মানববন্ধনে বিডিআর সদস্যরা বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকায়  বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত হয়। ঐ সময় আমাদের প্রায় ১৮ হাজার সদস্যকে‌ কোন কারণ ছাড়াই অন্যায় ভাবে   চাকরি থেকে  বহিষ্কার করা হয়।

আমরা এতদিন মুখ খুলতে পারিনি। আমাদের দাবির কথা কাউকে বলতে পারিনি ‌ কিন্তু গত ৫ ই আগস্ট ‌ ছাত্র জনতার আন্দোলনের ফলে হাসিনা সরকারের পতন হয়। এখন আমরা আমাদের চাকরি ফেরত চাচ্ছি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটা আমাদের প্রাণের দাবী। 

আমাদের অনেক সদস্য ওই ঘটনায়  এখনো  কারাগারে বন্দি আছেন তাদের মুক্তি দাবি করছি। মূলত আমাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ দেয়া হয়েছে ‌ এবং চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে ‌ তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। 

তারা বলেন, যারা বিডিআর বিদ্রোহের সাথে জড়িত ছিল ‌ তারা এখনো ‌ বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে । অনেকেই চাকরি করছে । অথচ আমরা কোন অপরাধ না করেও  দিনের পর দিন মানবতার জীবনযাপন ‌ করছি। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ‌বিডিআর বিদ্রোহের সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পরিকল্পিত হত্যাকাণ্ডের অংশ হিসেবে ওই বিডিআর বিদ্রোহ ‌ সংগঠিত হয়েছিল। আমরা এই ঘটনার সুস্থ তদন্ত দাবি করছি এবং এ ঘটনায়  জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy