ঝালকাঠিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, আহত ১৫

ঝালকাঠি প্রতিনিধি

সারাবাংলা

ঝালকাঠির রাজাপুর উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে। এতে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন।শুক্রবার (২৩

2024-08-23T16:36:45+00:00
2024-08-23T16:36:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঝালকাঠিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, আহত ১৫
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪, ৪:৩৬ পিএম   (ভিজিট : ১৪৯)
X

ঝালকাঠির রাজাপুর উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে। এতে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। 

শুক্রবার  (২৩  আগস্ট ) সকাল ১১ টার দিকে উপজেলার নৈকাঠি এলাকায় এই ঘটনা ঘটেছে।বিষয়টি রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান নিশ্চিত করেছেন। 

জানা যায়, শুক্রবার সকালে পিরোজপুর  থেকে ছেড়ে আসা বরিশালগামী বৈশাখী পরিবহন নামের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নৈকাঠি এলাকার জোমাদ্দার  বাড়ির পুকুরে ডুবে যায়। এই ঘটনায়  আহত কয়েকজনকে স্থানীয়রা উদ্ধার করে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

রাজাপুর থানার ওসি মুহাম্মদ আতাউর রহমান বলেন , খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই।কেউ  গুরুতর আহত নেই। গাড়িটি উদ্ধার করার চেষ্টা চলছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy