বন্যা দুর্গতদের মাঝে মাটিরাঙ্গা পৌরসভার ত্রাণ বিতরণ
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪, ৬:৪৩ পিএম (ভিজিট : ১৪৮)

X
টানা ভারী বৃষ্টিপাতের কারনে আকস্মিক বন্যায় মাটিরাঙ্গা পৌর এলাকায় ক্ষতিগ্রস্ত ৪০ পরিবারের মাঝে মাটিরাঙ্গা পৌরসভার পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে মাটিরাঙ্গা পৌরসভার প্রশাসক ফেরদৌসী বেগম (অতিরিক্ত জেলা প্রশাসক, রাজস্ব) এর পক্ষ থেকে পৌরসভা প্রাঙ্গণে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল এ ত্রাণ বিতরণ করেন।
এসময় মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী, মাটিরাঙ্গা পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা, সহ পৌর বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।