সিরাজগঞ্জে বৃদ্ধাকে গলাকেটে হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জে হেদেজা বেগম (৮২) নামে এক বৃদ্ধাকে গলাকেটে হত্যার পর তার ঘর থেকে গরু বিক্রির এক লাখ ৩০

2024-08-23T19:01:12+00:00
2024-08-23T19:01:12+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে বৃদ্ধাকে গলাকেটে হত্যা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪, ৭:০১ পিএম   (ভিজিট : ১৬৭)
X

সিরাজগঞ্জে হেদেজা বেগম (৮২) নামে এক বৃদ্ধাকে গলাকেটে হত্যার পর তার ঘর থেকে গরু বিক্রির এক লাখ ৩০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার চর মালশাপাড়া মহল্লার ৩ নম্বর ক্রসবার বাঁধের ১ নম্বর টাওয়ারের কাছে এ ঘটনাটি ঘটে।

নিহত হেদেজা বেগম সদর উপজেলার চন্ডাল বয়ড়া গ্রামের সোহরাব আলী মণ্ডলের স্ত্রী। দুপুর ২টার দিকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের স্বামী সোহরাব আলী মণ্ডল জানান, যমুনার ভাঙনে বসতভিটা বিলীন হওয়ায় কিছুদিন আগে চর মালশাপাড়া ক্রসবার বাঁধ এলাকায় আশ্রয় নিয়েছি। দুধ বিক্রি করে জীবিকা নির্বাহ করি। প্রতিদিনের মতো সকালে গাভীর দুধ বিক্রি করতে শহরে চলে যাই। তখন আমার স্ত্রী বাড়িতে একাই ছিল। শহর থেকে বাড়িতে ফিরে দেখি আমার ছেলের বউ বাড়িতে কান্না করছে। পরে বাড়িতে গিয়ে দেখি আমার স্ত্রীকে কে বা কারা গলা কেটে হত্যা করেছে।

তিনি আরও জানান, ঘরের ভিতরে ট্রাংকে রাখা গরু বিক্রির এক লাখ ৩০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে।

সিরাজগঞ্জ ২ নম্বর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুস্তাকিন জানান, চর মালশাপাড়া মহল্লার বাড়িতেই বৃদ্ধা ও তার স্বামী বসবাস করতেন। সোহরাব আলী মণ্ডলের অনুপস্থিতিতে সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে বৃদ্ধা হেদেজাকে গলাকেটে হত্যা করা হয়। খবর পেয়ে আমরা নিহতের মরদেহ উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি।

নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, বৃদ্ধা খোদেজা গরু পালন করতেন। সম্প্রতি একটি গরু এক লাখ ৩০ হাজার টাকায় বিক্রি করেন। গরু বিক্রির টাকা লুট করতেই তাকে হত্যা করা হয়েছে বলে দাবি তার পরিবারের।

সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, হত্যার মূল কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে হত্যার রহস্য উদ্ঘাটন করা হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy