ভারতে পালানোর সময় ছাত্রলীগ নেতা আটক

যশোর প্রতিনিধি

সারাবাংলা

পালিয়ে যাওয়ার সময় যশোরের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লবকে (৩৫) আটক

2024-08-23T19:15:30+00:00
2024-08-23T19:15:30+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ভারতে পালানোর সময় ছাত্রলীগ নেতা আটক
যশোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪, ৭:১৫ পিএম   (ভিজিট : ৪৭১)
X

পালিয়ে যাওয়ার সময় যশোরের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লবকে (৩৫) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

পল্লব যশোর পৌর শহরের পুরাতন কসবা এলাকার সাবেক যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুলের ছেলে। শুক্রবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ছাত্রলীগ নেতা পল্লব পাসপোর্ট ও ভিসা নিয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।

বিজিবি কোম্পানি কমান্ডার মিজানুর রহমান বলেন, আমাদের কাছে গোপন খবর ছিল যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এই পথ দিয়ে ভারতে পালিয়ে যাবে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা গোপন অবস্থানে থাকেন। 

পরে তার পাসপোর্টে এক্সিট সিল মারার জন্য ইমিগ্রেশনে গেলে সেখান থেকে আইসিপি ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে স্বীকার করেন। এ সময় তাকে আটক করা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যশোরের শার্শা ও বেনাপোল সীমান্তপথে অনুপ্রবেশ রোধে সতর্কতা জারি করেছে ৪৯ ও ২১ বিজিবি ব্যাটালিয়ন। এরই মধ্যে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টে বৃদ্ধি করা হয়েছে বিজিবির নজরদারি ও লোকবল। বন্দর এলাকাসহ সর্বত্র গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, সকল সীমান্তে কঠোর নজরদারি রাখা হয়েছে। এসব সীমান্ত দিয়ে কোনো অপরাধী যেন অবৈধভাবে অনুপ্রবেশ করতে না পারে সেই ক্ষেত্রে কঠোর নিরাপত্তা জোরদার করেছি। সীমান্তের প্রতিটি বিওপি পোস্টে পেট্রোল ও অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy