টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে টঙ্গীর কো-অপারেটিভ ব্যাংক মাঠ বস্তির ছিন্নমূল বস্তিবাসী।শুক্রবার বিকেলে ঘোড়াশাল কালীগঞ্জ

2024-08-23T20:06:23+00:00
2024-08-23T20:06:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪, ৮:০৬ পিএম   (ভিজিট : ৩৫০)
X

গাজীপুরের টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে টঙ্গীর কো-অপারেটিভ ব্যাংক মাঠ বস্তির ছিন্নমূল বস্তিবাসী। 

শুক্রবার বিকেলে ঘোড়াশাল কালীগঞ্জ সড়কের নতুন বাজার এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় নতুন বাজার এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় বিক্ষিপ্ত বস্তিবাসী ঢাকা ময়মনসিংহ মহাসড়কের স্টেশান রোড এলাকায় কিছুক্ষণ অবস্থান করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। 

বস্তিবাসীর দাবী, স্বাধীনতার পর থেকেই তারা এখানে বসবাস করে আসছেন। ছাত্র জনতার আন্দোলনে  সরকার পতনের পরের দিন থেকেই একটি প্রভাবশালী মহল বস্তি উচ্ছেদের পায়তারা করছে। ইতিমধ্যে কিছু ঘর উচ্ছেদ করা হয়েছে তারা খোলা আকাশের নিচে মানবতার জীবনযাপন করছে। যদি নিতান্তই উচ্ছেদ করতে হয় অবশই তাদের পুনর্বাসন করার দাবি জানান তারা।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy