কেএমপিতে সার্বিক নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা, ৯ নির্দেশনা

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হকের

2024-08-24T12:02:09+00:00
2024-08-24T12:02:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে
কেএমপিতে সার্বিক নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা, ৯ নির্দেশনা
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪, ১২:০২ পিএম   (ভিজিট : ১৮০)
X

সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে কেএমপি হেডকোয়ার্টার্স সম্মেলন কক্ষে গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হয়।

জন্মাষ্টমীতে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে মতবিনিময় সভায় কেএমপির পক্ষ থেকে নিম্ন বর্ণিত নির্দেশনাসমূহ প্রদান করা হয়।

১) জন্মাষ্টমী উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন বা স্বার্থন্বেষী কোন গোষ্ঠী যাতে নাশকতামূলক কর্মকান্ড না ঘটাতে পারে সেজন্য প্রয়োজনীয় সতর্কতা এবং নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। 

২) জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা এবং যে সকল মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে তার তালিকা ডেপুটি পুলিশ কমিশনার অপারেশনের নিকট প্রেরণ করতে হবে।

৩) পূজা উদ্যাপন কর্তৃপক্ষ প্রয়োজনীয় সংখ্যক স্বেচ্ছাসেবী নিয়োগ করবে এবং তাদের সহজেই সনাক্তকরণে একই ধরনের পোশাকের ব্যবস্থা করবে। 

৪) যেকোনো ধরনের অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে পর্যাপ্ত পুলিশী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। পোশাক পরিহিত পুলিশের পাশাপাশি সাদা সাদা পোশাকে দায়িত্বরত পুলিশ মোতায়েন করা হবে এবং নারী দর্শনার্থীদের নিরাপত্তার সুবিধার্থে নারী পুলিশ মোতায়েন করা হবে।

৫) প্রত্যেক পূজা মন্দিরে নারী এবং পুরুষের জন্য আলাদা প্রবেশ ও প্রস্থান পথের ব্যবস্থা করতে হবে।
৬) আজান এবং নামাজের সময় বাদ্যযন্ত্র বাজানো থেকে বিরত থাকতে হবে। 
৭) অনুষ্ঠানস্থলে ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করতে হবে। 
৮) নিরাপত্তার স্বার্থে অনুষ্ঠানে আগত দর্শনার্থীদের সাথে থাকা ব্যাগ এবং পোটলা নিয়ে মন্দিরে প্রবেশ করা থেকে বিরত রাখতে হবে।
৯) জন্মাষ্টমী কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক  সম্প্রতি  বিঘ্নকারী তথ্য, গুজব, অপপ্রচার, বিভ্রান্তিমূলক এবং উস্কানিমূলক পোস্ট কিংবা ছবি আপলোড করা থেকে বিরত থাকতে হবে।

মতবিনিময়ে সভায় কেএমপি’র অতিরিক্ত কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) মোছাঃ তাসলিমা খাতুন, ডেপুটি কমিশনার (উত্তর) মো: জাহাঙ্গীর হোসেন (অতিরিক্ত ডিআইজি), বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, ডেপুটি কমিশনার (ডিবি) বি এম নুরুজ্জামান, ডেপুটি কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু ডেপুটি কমিশনার (অপারেশস্) মেরিনা আক্তার, নগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শ্যামল হালদার, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ড, সহ-সভাপতি তারক চাঁদ ঢালী এবং উপদেষ্টা অশোক কুমার সেনসহ খালিশপুরে সভাপতি রজত কান্তি দাস, নগরের কোষাধ্যক্ষ রতন কুমার, মাধব চন্দ্র রুদ্র এবং সোনাডাঙ্গার সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy