প্রকাশ: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪, ১২:৫৮ পিএম আপডেট: ২৪.০৮.২০২৪ ২:২৩ পিএম (ভিজিট : ৩৮৩)

X
লালমনিরহাট জেলার আদিতমারীতে অণ্ডকোষে চাপ দিয়ে স্বামী ইসমাইল হোসেন (৪৫) হত্যার অভিযোগে স্ত্রীকে আটক করেছে পুলিশ।গত বৃহস্পতিবার রাতে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের গ্রামে বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ইসমাইল হোসেন ভেলাবাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব শালমারা গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।
পুলিশের হাতে আটক (নিহতের স্ত্রী) মায়া বেগম (৩০) লালমনিরহাট জেলার মোগলহাট ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দুরাকুটি পূর্ব পাড়া গ্রামের জগদীশের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্ক করে এগারো বছর আগে মায়া বেগমের সাথে ইসমাইল হোসেনে বিয়ে হয়। গত বৃহস্পতিবার গরু বিক্রির টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে হাতাহাতির ঘটনা ঘটে।
ঝগড়ার একপর্যায়ে স্ত্রী মায়া বেগম স্বামীর অন্ডকোষে চাপ দিয়ে ধরলে সে অজ্ঞান হয়ে যায়। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে হতভাগ্য স্বামী ইসমাইলের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গৃহবধূ মায়া বেগমকে বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী বলেন, ইতিমধ্যে তার স্ত্রীকে আটক করে হেফাজতে নিয়েছি আমরা। ঘটনার তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।