চাঁদাবাজির দায়ে বিএনপির ২ নেতা বহিষ্কার

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের নাজিরপুরে দলীয় শৃঙ্খলা ভঙের অভিযোগে বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক সভায়

2024-08-24T13:22:26+00:00
2024-08-24T13:22:26+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
চাঁদাবাজির দায়ে বিএনপির ২ নেতা বহিষ্কার
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪, ১:২২ পিএম   (ভিজিট : ২৩৬)
X

পিরোজপুরের নাজিরপুরে দলীয় শৃঙ্খলা ভঙের অভিযোগে বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

বহিষ্কার হওয়া দুই নেতা হলেন, নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক ও একই ইউনিয়নের সদস্যসচিব মোহাম্মদ জহিরুল ইসলাম জহির।

গত ২২ আগস্ট উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান দুলাল ও সদস্যসচিব আবু হাসান খান স্বাক্ষরিত চিঠির মাধ্যমে তাদের বহিষ্কার করা হয়।

স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, চাঁদাবাজি ও ভাঙচুরের ঘটনায় তাদের বহিষ্কার করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy